Monday, 1 July 2019

আবূ বকর ও ওমরই সেরা: পুত্রের প্রশ্নের জবাবে আলী (রা:)

হাসান -হুসাইন (রা:) এর পরে হযরত আলী (রা:)
সন্তানদের সেরা হলেন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ। বুযুর্গী , তাকওয়া ও জ্ঞানেগুণে অনন্য। বিশিষ্ট শীয়া  ভাষ্যকার জামালুদ্দীন ইবনে
আম্বাহ তাঁর 'ওমদাতুত তালেব' এ স্বীকৃতি দিচ্ছেন
এই বলে --
মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ জ্ঞানে,  দুনিয়াবিমুখতায়, ইবাদত ও বীরত্ব যুগশ্রেষ্ঠ ছিলেন। হাসান -হুসাইন (রা:) এর পর তিনি আলী -সন্তানদের মাঝে সেরা।। সেই মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ (রা:) একবার হযরত আলী (রা:) কে
প্রশ্নচ্ছলে বললেন --
  "ইবনুল হানাফিয়্যাহ বলেন, আমি একবার আমার বাবা হযরত আলী (রা:) কে জিজ্ঞাসা করলাম, নবীজীর পরে এই উম্মতের মাঝে সেরা কে? তিনি বললেন, আবূ বকর (রা:)। এর পর কে?  তিনি বললেন, ওমর (রা:)। বললাম, এর পর বুঝি আপনি? তিনি বললেন না না, আমি নগণ্য এক মুসলিম মাত্র।।

No comments:

Post a Comment