স্ট্যান্ডর্ড এর বিবৃতি
১। আওতা
২। গ্যারান্টির উপর সাধারণ নির্দেশনা
২/১ গ্যারান্টির বৈধতা এবং চুক্তিতে সেগুলোর প্রাসঙ্গিকতা ২/১/১ বিনিময় চুক্তিতে গ্যারান্টির চুক্তি বৈধ।
যেমন - একটি বিক্রয় চুক্তি বা অধীকারের চুক্তি যথা -মেধাসত্ত্ব অধিকার। এ ধরনের গ্যারান্টি চুক্তি যেখানে প্রয়োজন তা মূল চুক্তির বৈধতাকে প্রভাবিত করে না। তার উপর একটি মূল চুক্তির ভিতর একটি গ্যারান্টি একই সময়ে আরোপ করা অনুমোদিত, কারণ গ্যারান্টি চুক্তির প্রাসঙ্গিক বা যথাযথ।।
২/১/২ একটি চুক্তির ভিতর একাধিক গ্যারান্টি অন্তর্ভূক্ত করায় শরীয়তের কোনো বিধি নিষেদ নেই।
যেমন একই চুক্তিতে সিকিউরিটি মর্টগেজ এ পার্সনাল গ্যারান্টি লিপিবদ্ধ করা।
২/২ ট্রাস্ট গ্যারান্টি (fiduciary) চুক্তিতে
২/২/১ ট্রাস্ট চুক্তিতে গ্যারান্টি আরোপ করা অনুমোদিত নয়। যেমন এজেন্সি চুক্তি বা ডিপোজিট চুক্তি যাতে পার্সোনাল গ্যারান্টি বা সিকিউরিটি এর মর্টগেজ হয়ে যায়। কারণ এ ধরনের কাজ ট্রাস্ট ( fiduciary) চুক্তির প্রকৃতির বিরুদ্ধে হস্তেক্ষেপ। তবে এটি যদি না আপ ব্যবহার,অবহেলা শর্তভঙ্গ বা অযাচিত হস্তেক্ষেপ
প্রতিরোধের উদ্দেশ্যে আরোপ করা হয়। ট্রাস্ট চুক্তিতে গ্যারান্টি চাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠিন করা হয়। মুশারাকা ও মাদারাবাহ চুক্তিতে। যেহেতু মুদারাবাহ বা মুশারাকা চুক্তিতে অথবা একজন ইনভেস্টমেন্ট এজেন্টের কাছে অথবা এচুক্তি গুলোর যে কোন একজন পার্টনারের কাছে ম্যানেজারের পক্ষ থেকে পুঁজির
গ্যারান্টি অথবা নিশ্চিত লাভের গ্যারান্টি চাওয়া
অনুমোদিত নয়। অধিকিন্তু, এই চুক্তিগুলো বাজারজাত করা বা ইনভেস্টমেন্টের গ্যারান্টি হিসেবে ব্যবহার করা বৈধ নয়।
২/২/২ একই সময়ে একই চুক্তিতে এজেন্সি ও পার্সনাল গ্যারান্টি সমন্বিত করা বৈধ নয়। (যেমন একই পার্টি একদিকে একজন এজেন্টের ক্যাপাসিটি হিসেবে ভূমিকা পালন করছে, অন্যদিকে গ্যারান্টির হিসেবে ভূমিকা রাখছে)। কারন এ ধরনের সমন্বয় এ ধরনের চুক্তিগুলোর
প্রকৃতির সাথে সাংঘর্ষিক। তার উপর, একটি পক্ষ যা কোন বিনিয়োগের সাপেক্ষে এজেন্ট হিসেবে কাজ করে তার প্রদত্ত গ্যারান্টি লেনদেনটিকে সুদ ভিত্তিক ঋনে রূপান্তর করে, যেহেতু বিনিয়োগের মূলধন বিনিয়োগ প্রক্রিয়ার সাথে বাড়তি গ্যারান্টিযুক্ত। ( অর্থাৎ যেহেতু বিনিয়োগ এজেন্ট একটি ঋন নিয়েছেন এবং তা পরিশোধ করেছেন
অতিরিক্ত পরিমান দিয়ে যা সুদের নামান্তর)
কিন্তু একটি গ্যারান্টি যদি এজেন্সি চুক্তিতে উল্লেখ না থাকে এবং এজেন্ট তার গ্রাহককে স্ব প্রনোদিত হয়ে গ্যারান্টি প্রদান করে যা এজেন্সি চুক্তির কোন শর্ত নয়, তবে অসংশ্লিষ্ট এজেন্ট তার এজেন্সির বাইরে ভিন্ন একজন গ্যারান্টির হিসেবে গন্য হবেন।
এক্ষেত্রে এই এজেন্সির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও গ্যারান্টির হিসেবে দায় অব্যাহত থাকবে।
২/৩ ইজারা/লিস দেয়া সম্পদ দিয়ে গ্যারান্টি দেয়া
ইজারাদাতা ইজারাকৃত সম্পত্তির ঝুঁকি বহন করেন এবং ইজারাদার একটি ট্রাস্ট এর ভিত্তিতে তা ধারন করেন। অতএব ইজারাদাতা কোন ভাবেই ইজারা চুক্তিতে এটি উল্লেখ করতে পারবেন না যে, ইজারাদার একটি গ্যারান্টি বা মর্টগেজ দেবেন যাতে করে ইজারা দেয়া সম্পদের কোন ক্ষতি হলে তিনি ইজারর ভাড়া আদায়ে এটি ব্যবহার করতে পারেন, যদি না এ ধরনের উল্লেখ করা অপব্যবহার, ইজারাদাতা ইজারাকৃত সম্পদের যে কোন ধরনের ক্ষয় ক্ষতির জন্য দায়ী যা ইজারাদার এর অবহেলা বা অপব্যবহার জনিত কারনে হয় নি এবং ইজারাদাতা প্রাসঙ্গিক ইনসিওরেন্স ব্যায়ের জন্যও দায়বদ্ধ। ইজারার অধীনে চুক্তিভিত্তিক সুবিধাদি প্রদানের জন্য ইজারাকৃত সম্পক্তিকে উপযোগী অবস্হায় রাখতে যে কোন ধরনের ব্যয় ইজারাদাতা বহন করবেন।
২/৪ লিখিত নথিকরন ও সত্যায়ন
২/৪/১ শরীয়তের সুপারিশ হচ্ছে নথিপত্র লিখিত
হবে , এগুলো প্রাইভেট ( ordinary) অথবা
অফিসিয়াল যাই হোক না কেন অধিকিন্তু। এ ধরনের নথিপত্র তৈরী করতে এবং প্রাসঙ্গিক প্রমান হিসেবে নথিপত্র (অথবা স্বাক্ষ্য মূল্য আছে এমন) চিহ্নিত করতে গতানুগতিক চর্চা প্রয়োগযোগ্য। জাল নথি তৈরী করা অথবা ভিতরের কথ্য গোপন করা অথবা নষ্ট করে দেয়া
নিষিদ্ধ, যা অন্য মানুষের অধিকার নষ্ট করে বা ক্ষতি করে।
২/৪/২ অর্থনৈতিক লেনদেনে সত্যায়ন শরীয়াহ কর্তৃক সুপারিশকৃত। স্বাক্ষ্য দেয়া প্রশংসনীয় ও এবং প্রয়োজনের ক্ষেত্রে বাধ্যতামূলক। অন্যদিকে শপথ ভঙ্গ নিষিদ্ধ এবং এটি একটি কবীরা গুনাহ।
২/৪/৩ শরীয়াহ কর্তৃক নিষিদ্ধ কাজের লেখক বা স্বাক্ষী হওয়া বৈধ নয়। যেমন সুদ ভিক্তিক ঋনের স্বাক্ষী বা সনদ দেয়া ইত্যাদি।।
No comments:
Post a Comment