ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর গুগলের সঙ্গে মিলে স্মার্টস্পিকার আনার পরিকল্পনা বাতিল করেছে হুয়াওয়ে। কথা ছিল হুয়াওয়ের তৈরি স্পিকারে গুগল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হবে। ডিভাইসটি উন্মোচনের জন্য বেছে নেয়া হয়েছিল
সেপ্টেম্বরে বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ সম্মেলন। গত ১৫ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। ফলে এর পরই গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দেয়। এতে স্মার্টস্পিকার তৈরির প্রকল্প বন্ধ হয়ে যায়। এক বছর ধরে তারা এ স্মার্টস্পিকার আনতে যৌথভাবে কাজ করেছিল। অনলাইনে পণ্যটি যুক্তরাষ্ট্রের বাজারের জন্য আনারও পরিকল্পনা ছিল হুয়াওয়ের। এছাড়াও অ্যান্ড্রয়েড অটোর সঙ্গে হুয়াওয়ের ফোন খাপ খাবে কিনা তা নিয়েও সে সময়ে গুগলের সঙ্গে আলোচনা করেছিল হুয়াওয়ে। স্মার্টস্পিকারের বাজারে এখন রাজত্ব করছে অ্যাপল, অ্যামাজন ও গুগল।
তাদের স্মার্টস্পিকারে যুক্ত করা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টকে দেয়া নির্দেশ হরহামেশাই শুনে থাকেন প্রতিষ্ঠানগুলোর কর্মিরা। তাদের দাবী, ভয়েস অ্যাসিস্ট্যান্টের দক্ষতা বাড়াতে ও ভুল কমাতেই তারা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথনের রেকর্ড শোনা হয়।
চীনের সরকার হুয়াওয়ের তৈরী স্মার্টস্পিকারের মাধ্যমে নজরদারি করবে কিনা তা নিয়েও উদ্বিগ্ন ছিল মার্কিন সরকার ।।
No comments:
Post a Comment