Sunday, 7 July 2019

হোয়াটস অ্যাপে নতুন ফিচার

একের পর এক ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে বেশিরভাগ ফিচার যোগ হয়েছে বেটা ভার্সানে। পরে কিছু ফিচার স্টেবল ভার্সনে পৌঁছেছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটা ভার্সানে আরও একটি নতুন ফিচার যোগ হল। এবার কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কনট্যক্ট শেয়ার করা যাবে। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা ভার্সানে
এই ফিচার যোগ হয়েছে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্টে  জানানো হয়েছে কিউআর কোনো স্ক্যান ও শেয়ার করার ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। আগে ফেসবুক ও ইনস্টাগ্রামে এ ফিচার নিয়ে এসেছিল ফেসবুক। একই ভাবে
হোয়াটসঅ্যাপেও কিউআর কোড় ব্যবহার করে
কনট্যাক্ট শেয়ার করা যাবে। ২০২০ সাল থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখান শুরু হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকদের বিজ্ঞাপন দেখাতে শুরু করবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখান শুরু হবে। মে মাসে ডেভেলারদের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রথম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। কবে থেকে বিজ্ঞাপন দেখান  হবে জানা যায়নি। বিজ্ঞাপনের সঙ্গেই হোয়াটসঅ্যাপে থেকে
কেনাকাটা করার উপায় নিয়ে আসছে ফেসবুক।
 -- --আইটি ডেস্ক ।

No comments:

Post a Comment