Monday, 4 March 2019

সমুদ্রের প্রাণী রক্ষা করবে রোবট!

দিন যতই যাচ্ছে পরিবেশবিদরা ততই চিন্তিত হয়ে পড়েছেন । এই চিন্তিত হওয়ার কারণ হচ্ছে আমাদের চার পাশ থেকে প্রাণিকুলের হারিয়ে যাওয়া । এদের বাঁচিয়ে রাখার একান্ত দায়িত্ব আমাদের, কিন্তু এসব প্রাণীকে প্রকান্তরে ক্ষতি আমরাই করছি। সম্প্রতি কিছু রিপোর্টে ওঠে এসেছে কেমন করে এক স্হানের সামুদ্রিক প্রাণী অন্য স্হানের প্রাণীর ওপর আঘাত করছে। এশীয় উপকূলের দিকে ক্যারাবীয় উপকূলের লায়ন ফিশ ধেয়ে আসছে কোরাল রিফ ও এর আশপাশে থাকা অন্যান্য প্রাণীর ওপর। এমতাবস্থায় সাগরতটের নিচে গিয়ে এদের রক্ষা করার দায়িত্ব রোবটকেই নিতে হচ্ছে। রোবট সঞ্চালনা করে কেমন করে সামুদ্রিক প্রাণীদের রক্ষা করা যায়, তার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ভিডিওতে তেখানো হয়েছে আক্রমণকারী মাছকে কেমন করে রোবটের মাধ্যমে সুরক্ষিতভাবে বন্দি করে স্হানান্তর করা হচ্ছে। এই রোবটের সাহায্যে সামুদ্রিক প্রাণীর একে অপরের আক্রমণ থেকে রক্ষা পাবে বলে গবেষকরা জানাচ্ছেন। দূর নিয়ন্ত্রিত এ রোবটের সাহায্যে প্রাণীগুলো সুরক্ষিতভাবে বন্দি করা সম্ভব এর অন্যত্র নিয়ে ছেড়ে দেয়াও সম্ভব ।

কোন অর্থ ছাড়া কীভাবে উদ্যোক্তা হবেন?

নিজের মত করে ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চান ? কিন্তু অর্থ নেই,যা প্রধান সমস্যা বলে মনে হচ্ছে। আপনি জানেন অর্থনিয়ে ব্যবসায় নেমেও ৭৫% মানুষ ব্যর্থ হয়। পাশাপাশি আমরা বলতে চাই একটি নতুন উদ্যোগ শুরু করা সবচেয়ে ভালো সুযোগ ও ভালো পুরষ্কার বয়ে নায়ে আসতে হবে। ঝুকি সম্পর্কে আপনাকে সচেতন থাকতেই হবে, কিন্তু এটি যদি আপনাকে থামিয়ে দেয় তবে আর এগিয়ে যেতে পারবেন না। আমরা বলছি হ্যাঁ আপনি কোন অর্থ ছাড়াও ব্যবসা শুরু করতে পারেন। আমরা কিছু আইডিয়া শেয়ার করলাম ।
এক,, লাভজনক শুরুর আইডিয়া বের বরুন। আপনার বন্ধদের জিজ্ঞেস করুন কিসে তারা বিরক্ত হয় । উদ্যোক্তারা সব সময় হতাশা থেকে অনুপ্রেরনা পায়। আপনারা জানেন ট্রাভিস কালানিক এবং গ্যারেট ক্যাম্প প্রথম uber শুরু করে ট্যাক্সি ক্যাব পেতে কষ্ট পেয়ে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। পৃথিবী যে ভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তাতে মানুষের বিভিন্ন নতুন নতুন প্রয়োজন তৈরী হচ্ছে।  যেমন উবার, পাঠাও , উবাই ইত্যাদি রাইড শেয়ারিং অ্যাপ গুলো সৃষ্ট হয়ে আপনাকে একই সময়ে একই গন্তব্যে ভিন্ন ভিন্ন রেট দিয়ে তুলনা করার সুযোগ দিচ্ছে। ব্যবসার আইডিয়া নিয়ে ব্লগগুলো পড়ুন। অনেক প্রোডাক্ট রিভিউ সাইট আছে। ভিজিট করুন । যেমন  uncrate, werd এবং wirecutter ইত্যাদি। আপনি সব সময় নতুন ব্রান্ড ডেভেলপ করা জরুরী নয়। একটি চলমান পন্য কম টাকায় ,ভালো কোয়ালিটিতে দিতে পারলে তাও হিট করবে । আপনার দৈনন্দিত জীবনে যা ব্যবহার করেন তার একটি তালিকা তৈরী করুন। এর মধ্যে রিভিউ করে দেখুন কোন একটি আপনি উন্নত করতে পারেন কি না। তার উপর আপনার নিজের পচন্দের একটি পন্য খুঁজে দেখুন, বাজারে যার প্রতিযোগী কম। এর সাথে সুবিধা যোগ করে তাকে উন্নত করুন । মার্কেটে অনেক পন্যের গ্যাপ থাকে। তা দেখে ভালো ব্যবস্হা নিন ।
দুই ,, আপনার শুরু করার আইডিয়াকে যথাযথ করুন। আপনাকে জানতে হবে গ্রাহকগন আসলেই এই পন্য চায় কি না। ধরুন আপনি একটি অ্যাপ তৈরী করতে চান যা কলেজ শিক্ষার্থীদেরকে ভার্চুয়াল টিউটরদের সাথে যুক্ত করবে। আপনি একটি  bare -bones version তৈরী করতে পারেন। মনে করুন ম্যানুয়েলী ১৫০ জন টিউটরকে ইনভাইট করে অনলাইনে যুক্ত করলেন। এরপর লোকাল বিশ্ববিদ্যালয় গুলোর ফেসবুক পেইজে অ্যাপ এর লিংক পোস্ট করলেন। যদি ভালো একটি সংখ্যা সাইন আপ করে তবে বুঝতে হবে আপনি এই লাইনে অগ্রসর হবেন। অন্যকথায় আইডিয়া আরো রিফ্রেশ করুন। পটেনশিয়াল গ্রাহকদের সাথে কথা বলুন অন্য অপশন নিয়ে। পন্যের ডেমো নিয়ে ক্রিয়া  প্রতিক্রিয়া সংগ্রহ করুন। পাশাপাশি একজন কো -ফাউন্ডার খুুঁজেে বের করুন। এতে তিনটি সুবিধা পাবেন। ফান্ড সমস্যা দূর হবে ফান্ড আপনার নেই । কোম্পানী পরিচালনায় সকল চাপ ও কষ্ট শেয়ার করার লোক পেলেন। তার ভিন্ন দক্ষতা,জ্ঞান ও সার্কেল আছে । আপনি হয়তো বিক্রয়ে ভালো, দেখা যাবে সে কারিগরি দক্ষতায় ভালো। কিছু অসুবিধা, দ্বন্ধ এগুলো থাকবেই। উত্তরন করতে হবে। তবে এক্ষেত্রে একই স্বভাব, বিশ্বাস ও মূল্যবোধ দেখে সহ প্রতিষ্টাতা খুঁজে বের করা প্রয়োজন। প্রথম আপনার নিজের নেটওয়ার্কে খুঁজুন। না পেলে অন্য দিকে খুঁজুন। কিছু সাইট আছে যেগুলো আমাদের দেশের জন্য তেমন উপযোগী নয় তাও খুঁজে দেখুন - co.founderslab, founderzbe,founder nation ইত্যাদি।  সোস্যাল ফোরাম ও ইভেন্টগুলো খুঁজুন, যাচাই বাচাই করুন।
চার,, ফান্ড সংগ্রহ করুন । প্রথম পরিবার ও বন্ধু বান্ধবদের ইনভেস্টে অনুপ্রানিত করুন। প্রাথমিক পুঁজি তারা দিতে পারেন -এটিকে   seed round বলে। এরপর আর্থিক প্রতিষ্ঠান গুলো দেখবেন। সে খানে sme লোন পাওয়া যায়।  প্রথমে এটি পাওয়া কঠিন হতে পারে। লেগে থাকলে কিন্তু সফলতা আসবেই । আমাদের দেশে সুবিধা কম থাকলেও  crowd funding platform অনেক জায়গায় বেশ জনপ্রিয়। যেমন - kickstarter, indiegpgo, gofundme, fundable, fundmaster ইত্যাদি । এগুলো শুধু ফান্ড যোগান নয় বরং পন্যের উন্নয়নেও সাহায্য করে। কয়েকটি ব্যাংক হতে ভালো লিমিট এর ক্রেডট কার্ড সংগ্রহ করে ইমার্জেন্সী ব্যাক আপ দেয়া যায়। এজন্য ছয় মাসের ব্যাংক লেনদেন দরকার হবে । ব্যাংকে পার্সোনাল ও কনজ্যুমার লোন এর জন্য এপ্লাই করা যেতে পারে।।
For more information and help visit
www.crystosoft.com