Monday, 4 March 2019

সমুদ্রের প্রাণী রক্ষা করবে রোবট!

দিন যতই যাচ্ছে পরিবেশবিদরা ততই চিন্তিত হয়ে পড়েছেন । এই চিন্তিত হওয়ার কারণ হচ্ছে আমাদের চার পাশ থেকে প্রাণিকুলের হারিয়ে যাওয়া । এদের বাঁচিয়ে রাখার একান্ত দায়িত্ব আমাদের, কিন্তু এসব প্রাণীকে প্রকান্তরে ক্ষতি আমরাই করছি। সম্প্রতি কিছু রিপোর্টে ওঠে এসেছে কেমন করে এক স্হানের সামুদ্রিক প্রাণী অন্য স্হানের প্রাণীর ওপর আঘাত করছে। এশীয় উপকূলের দিকে ক্যারাবীয় উপকূলের লায়ন ফিশ ধেয়ে আসছে কোরাল রিফ ও এর আশপাশে থাকা অন্যান্য প্রাণীর ওপর। এমতাবস্থায় সাগরতটের নিচে গিয়ে এদের রক্ষা করার দায়িত্ব রোবটকেই নিতে হচ্ছে। রোবট সঞ্চালনা করে কেমন করে সামুদ্রিক প্রাণীদের রক্ষা করা যায়, তার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ভিডিওতে তেখানো হয়েছে আক্রমণকারী মাছকে কেমন করে রোবটের মাধ্যমে সুরক্ষিতভাবে বন্দি করে স্হানান্তর করা হচ্ছে। এই রোবটের সাহায্যে সামুদ্রিক প্রাণীর একে অপরের আক্রমণ থেকে রক্ষা পাবে বলে গবেষকরা জানাচ্ছেন। দূর নিয়ন্ত্রিত এ রোবটের সাহায্যে প্রাণীগুলো সুরক্ষিতভাবে বন্দি করা সম্ভব এর অন্যত্র নিয়ে ছেড়ে দেয়াও সম্ভব ।

No comments:

Post a Comment