বিষয় -৯ : বাই'মুরাবাহা, বাই'মুয়াজ্জাল প্রভৃতি ক্রয় -বিক্রয় পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক পণ্য ক্রয় করে গ্রাহকের কাছে বিক্রয় করতে হয়। এ ক্ষেত্রে ব্যাংক বিনিয়োগের পণ্য ক্রয়ের জন্য যে ডিডি, টিটি,পেমেন্ট অর্ডার ইত্যাদি ইস্যু করে থাকে তার কমিশন বিনিয়োগ গ্রাহকের কাছে থেকে আদায় করা শরী'আহসম্মত কি?
সিদ্ধান্ত : বাই'মুরাবাহা ও বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে ব্যাংক যে সমস্ত পণ্য বিক্রয়ের জন্য চুক্তিতে আবদ্ধ হয়ে থাকে, চুক্তি অনুযায়ী দেশি -বিদেশি বাজার থেকে প্রত্যাশিত সে সমস্ত পণ্য কিনে তা ক্রেতা বা গ্রাহকের কাছে বিক্রয় করা তখন ব্যাংকের নৈতিক দায়িত্ব হয়ে যায়। ব্যাংক স্হানীয় বাজার থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে গিয়ে ডিমান্ড ড্রাফটি, টিটি,পেমেন্ট অর্ডার
ইত্যাদি ইস্যু করে। ব্যাংক নগদ টাকা দিয়ে পণ্যের ক্রয়মূল্য পরিশোধ করল নাকি পূর্বোক্ত ইনস্ট্রুমেন্টর মাধ্যমে করল তা ক্রেতা বা গ্রাহকের
জানা জরুরি নয় এবং ঢ় জন্য কোনো কমিশন দিতেও তাকে বাধ্য করার কোনো যুক্তি নেই। অনুরূপভাবে ব্যাংক এলসি খুলে বিদেশ থেকেও
কাঙ্খিক্ষিত পণ্য আমদানি ও বিল পরিশোধের ব্যবস্হাা করে থাকে। উভয় ক্ষেত্রেই পণ্য ক্রয়ের দায়িত্ব যেমন ব্যাংকের, তেমনি ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের দায়িত্বও ব্যাংকের। এমতাবস্হায় পণ্য বিক্রয়চুক্তিতে উল্লেখিত ও ধার্যকৃত মুনাফার অতিরিক্ত কোনো প্রকার কমিশন ধার্য করা বৈধ নয়। একইভাবে নোশন ( notion) বা ধারণার ভিক্তিতে -যা আদৌ খরচ করা হয়নি এমন কোনো খরচ গ্রাহকের কাছ থেকে আদায় করা জায়েয নেই। তবে পণ্য বিক্রয়ের সময় ক্রয়ের সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক খরচ পণ্যের মূল্য হিসেবে আদায় করা যাবে। কিন্তু উক্ত আনুষঙ্গিক খরচের ওপর কোনো প্রকার লাভ ধার্য করা যাবে না। তবে
যদি অঙ্গীকারনামা সম্পাদনের (ওয়াদাচুক্তির) সময় গ্রাহক থেকে এই মর্মে লিখিত ওয়াদা নেয়া হয় যে, শুধু পণ্যের ক্রয়মূল্যের সাথে লাভ যোগ
করা হবে এবং আনুষঙ্গিক খরচ গ্রাহক নিজেই বহন করবে, সে ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ (যদি হয়) আলাদাভাবে আদায়ে শরী'আহর দৃষ্টিতে কোনো বাধা নেই।
( সূত্র: ১৮ মার্চ ,১৯৯৩ ও ৭ মে, ২০০৩ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ৩৬শ ১০৯তম অধিবেশনের কার্যবিবরণী )
বিষয় -১০ : এলসি (L/c) - এর মাধ্যমে আমদানিকৃত পণ্য কোনো গ্রাহক মুরাবাহা পদ্ধতিতে কিনে নিলে তার কাছ থেকে মুরাবাহার মুনাফার সাথে এলসি খোলাসংক্রান্ত আনুষঙ্গিক
খরচ আদায় করা যাবে কি?
সিদ্ধান্ত : বাই'মুরাবাহা পদ্ধতির অধীনে পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার পর এ সংক্রান্ত
আনুষঙ্গিক খরচ সংশ্লিষ্ট পণ্যের ক্রয়মূল্যের সাথে যোগ করে প্রত্যাশিত মুনাফাসহ বিক্রয়মূল্য ধার্য্য করা যেতে পারে।
( সূত্র: ১৮ মার্চ, ১৯৯০ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ২৭শ অধিবেশনের কার্যবিবরণী)
No comments:
Post a Comment