Monday, 1 July 2019

হযরত ওসমান ও ওমর (রা:) এর দৃষ্টিতে হযরত আব্বাস (রা:)

মহান ব্যক্তিবর্গকে শ্রদ্ধা -সম্মান ইসলামে আবশ্যক। হযরত আব্বাস (রা:) খলীফাদদের চেয়েও অধিক বয়স্ক হবার দরুন সর্বোপরি নবীজীর আপন চাচা হিসেবে তাঁর মর্যাদা আকাশ ছোঁয়া বৈকি। এজন্যই ফারূকে আযম (রা:) ও ওসমান গণী (রা:) তাদের স্ব -স্ব খেলাফত কালে তাঁর প্রতি নেহায়েত ভক্তি -শ্রদ্ধা দেখিয়েছেন। ইবনে আব্দুল বার (রহ:) এর ভাষ্য --
 "ফারূকে আযম ও ওসমান গণী (রা:) এর নিয়ম
ছিল, তারা বাহনে চাপা অবস্হায় আব্বাস (রা:) এর সামনে পড়লে তাঁর সম্মানে তাঁরা নেমে পড়তেন। বলতেন, আমাদের নবীজীর মুহতারাম চাচা আসছেন।
 কানযুল উম্মালের এক বর্ণনায় রয়েছে,  হযরত আবূ বকর ওমর (রা:) এর সামনে আব্বাস (রা:) পড়লে তারা বাহন থেকে নেমে পড়তেন। তিনি যেখানে যেতে বেরোতেন সেই স্হান পর্যন্ত না পৌঁছা পর্যন্ত তাঁরা তাঁকে সঙ্গ দিতেন।

No comments:

Post a Comment