Monday, 15 July 2019

খাদ্যে পু্ষ্টিগুন এখন বড় চ্যালেঞ্জ

খ্যাদ্য মানুষের একটি মৌলিক চাহিদা। তবে খাদ্য হলেই হবে না, তা হবে নিরাপদ ও পু্ষ্টিমানসম্পন্ন। বর্তমানে দেশে খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে ৪ কোটি মেট্রিক টনেরও বেশি। দেশে খাদ্য পর্যাপ্ততা থাকা সত্ত্বেও অপুষ্টিজনিত রোগের আধিক্য অনেক বেশি। দেশে অপুষ্টিতে ভুগছে আড়াই কোটি মানুষ। মাত্রাতিরিক্ত অপুষ্টিজনিত খর্বতা ৩৬.১ শতাংশ; কম ওজন ৩২.৪ শতাংশ ; রক্তশূন্যতায়
ভুগছেন ৪৪ শতাংশ নারী। যে কোনো দেশের জনগণের পু্ষ্টি অবস্হানির্ভর করে - দেশের অর্থনৈতিক অবস্হা, খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্হা,  খাদ্যাভ্যাস ইত্যাদির ওপর।
খাদ্যের পুষ্টিমূল্য সঠিকভাবে বুজায় রাখার জন্য
চাষ জমি থেকে শুরু করে খাবার প্লেটে যাবার আগ পর্যন্ত প্রত্যেকটি ধাপ গুরুত্ব ও দক্ষতার সাথে পার করতে হবে।
খাদ্যের পুষ্টিমান অনেকভাবে নষ্ট হতে পারে,  যেমন --
# মাটি:  যে মাটিতে যে ফসল ভালো হয় সেই মাটিতে সেই ফসল চাষ না করলে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান কমে যায়।
# বীজ: ভালো মানের বীজ ব্যবহার করতে হবে পুষ্টিমানসম্পন্ন ফসল উৎপাদনের জন্য।
# পরিচর্য: ফসলের পরিচর্যা সঠিকভাবে করতে হবে। ফসলের জন্য উপযুক্ত সূর্যের আলো, বাতাস, পর্যাপ্ত পানি,  পরিমিত কীটনাশক, প্রাকৃতিক সার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
# কৃষকের দক্ষতা:  অদক্ষ কৃষকের দ্বারা ফসলের পুষ্টমান নষ্ট হতে পারে।
# ফসল সংগ্রহ:   পরিপক্ব ও পূর্ণাঙ্গ বয়স হলে সঠিক পদ্ধতিতে দক্ষ হতে ফসল সংগ্রহ করতে হবে। অপরিপক্ব ফসলে সঠিক পু্ষ্টিগুন পাওয়া যায় না।
# রাসায়নিক পদার্থ :  রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত রাসায়নিক পদার্থ খাদ্যের গুণাগুণ নষ্ট করে।
# packaging: সংগৃহীত ফসল সঠিকভাবে প্যাকেটজাত করতে হবে, অঅন্যথায় পুষ্টিমান নষ্ট হতে পারে।
#  Transport: ফসল পরিবহনে বিশেষ সতকর্তা অবলম্বন করতে হবে।
# storage: ফসল সঠিকভাবে গুদামজাত করণ জরুরী, অন্যথায় খাদ্যের গুণগতমানের অপচয় হয়।
# রক্ষণাবেক্ষণ :  সঠিকভাবে কাটা, ধোয়া, রান্না করার ওপর পুষ্টিমান অনেকাংশ নির্ভর করে।
একটা সময় দেশে দুর্ভিক্ষ, ক্ষুধা -মন্দা, দারিদ্রোর প্রাদুর্ভাব ছিল অনেক। এখন দেশের খাদ্য খাতের ব্যাপক সাফল্যের ফলে দেশের খাদ্য ঘাটতি কমে
গেছে। তবে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে খাদ্যের পুষ্টমানের নিশ্চিয়তা। অতিরিক্ত সার,  রাসায়নিক উপাদানের ব্যবহার ফসলের উৎপাদন বৃদ্ধি করলেও খাদ্যমূল্য কমিয়ে ফেলছে, যা দেশের জন্য বড় হুমকি।।

No comments:

Post a Comment