হযরত আলী ও হযরত ফাতেমা (রা:) এর বিয়েতে
অন্যান্য সাহাবীর সাথে হযরত উসমান (রা:) কেও দাওয়াত করা হয় এবং তাঁকে এই বিয়েতে সাক্ষী রাখা হয়। শীয়া -সুন্নী সকল কিতাবে এই ঘটনার
উল্লেখ রয়েছে।
এসেছে, নবী কারীম (সা:) হযরত আনাস (রা:) কে বললেন --
"যাও, আবু বকর,উমর, উসমান,আব্দুর রহমান ইবন আউফ, সা'দ ইবন আবী ওয়াক্কাস, ত্বলহা, যুবাইর এবং কয়েকজন আনসারী সাহাবীকে ডেকে নিয়ে এসো। হযরত আনাস (রা:) বলেন, আমি তাদের সকলকে ডেকে নিয়ে এলাম। তারা সকলে উপস্হিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করলেন। অতঃপর নবীজী (সা:) এরশাদ করলেন, আল্লাহপাক আমাকে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। সেমতে আমি তোমাদের
সাক্ষী রেখে ৪০০ মিসকাল রূপার (দেন মোহর) বিনিময়ে ওদের বিয়ে দিলাম। শীয়া আলেমগন তাদের কিতাবাদিতে ঘটনাটিকে মোটামুটি এ রকমই বর্ণনা করেছেন। এখানে সংক্ষেপে একটি
উদ্ধৃতি পেশ করা হল --
"হযরত আনাস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন,
একদিন আমি নবী কারীম (সা:) এর কাছে ছিলাম। ( এমন সময় তিনি বললেন) যাও, আবু বকর, উমর, উসমান,আলী,ত্বলহা,যুবায়র এবং
তাদের সমসংখ্যক আনসারী সাহাবী কে ডেকে নিয়ে এসো। হযরত আনাস (রা:) বলেন: আমি তাঁদের সকলকে ডেকে নিয়ে এলাম। তাঁরা সকলে এসে নিজ নিজ আসন গ্রহণ করলে নবীজী (সা:)
এরশাদ করলেন আমি তোমাদের সাক্ষী রেখে ফাতেমা (রা:)কে আলী (রা:) এর সঙ্গে ৪০০ মিসকাল রূপার (দেন মোহর) বিনিময়ে বিয়ে দিলাম।
No comments:
Post a Comment