Monday, 15 July 2019

হযরত উসমান (রা:) এর জানাযা ও দাফনকার্যে আলী (রা:) ও তাঁর পুত্রদ্বয়ের অংশগ্রহণ

উসমান (রা:) এর শাহাদতের সংবাদ ছড়িয়ে পড়লে মদীনায় থমথমে পরিস্হিতি সৃষ্টি হয়। বিদ্রোহী পরিবেষ্টিত অবস্হায় নিতান্ত সাহসিকতার সঙ্গে সাহাবাগণ উসমান (রা:) এর অন্তিম কার্যাবলী সম্পাদন করেন। এ ক্ষেত্রে আলী (রা:) ও হাসান (রা:) পূর্ণভাবে অংশগ্রহণ করেন।
চিন্তা -ভাবনা করল বিবেক একথাই বলবে যে, অবরোধকালীন উদ্বেগজনক পরিস্হিতিতে যারা উসমান (রা:) কে সাহায্য -সহায়তা করে তার পাশে দাঁড়িয়েছিলেন, মৃত্যুর পর তাঁদের হাতেই তাঁর শেষ কাজটুকু সমাধা হবে। নিম্নে এ প্রসঙ্গে কয়েকটি উদ্ধৃতি উল্লেখ করা হচ্ছে --
 মারওয়ান,যায়েদ বিন সাবিত,  তালহা বিন উবাইদুল্লাহ,  আলী, হাসান, কা'ব বিন মালিকসহ অন্যান্য সাহাব্গণ উসমান (রা:) এর বাড়ি পৌঁছুলেন। সেখানে জানাযার নামাজ পড়ার উদেশ্যে কিছু সংখ্যক বালক ও মহিলাও জমায়েত হয়েছিল। উসমান (রা:) এর লাশ বাইরে আনা হল। মারওয়ান বিন হাকাম জানাযার ইমামতি করলেন। নামাজ বাদ সকলে লাশ নিয়ে 'হাশশে কাওকাব' সংলগ্ন গোরস্হান বাকীতে পৌঁছে সেখানে দাফন করলেন।
উসমান (রা:) এর পরিবারভুক্ত কিছু ব্যক্তি এবং
যুবাইর বিন আওয়াম,হাসান বিন আলী, আবু জাহম বিন হুজাইফা, মারওয়ান বিন হাকাম প্রমুখ মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে জানাযার উদ্দেশ্যে উসমান (রা:) এর লাশ বাইরে আনলেন এবং তাকে নিয়ে হাশশে কাওকাব নামক স্হানে পৌঁছুলেন ( এটি তৎকালীন বাকী'র বাইরের একটি বাগান ছিল) জুবাইর বিন মুতইম, অথবা হাকিম বিন হিযাম অথবা মারওয়ান অথবা যুবাইর (মতান্তরে)  জানাযা নামাজ পড়ালেন এবং সেখানে দাফন করলেন। ঐতিহাসিকগণের অভিমত হচ্ছে, হযরত উসমান (রা:) এর জানাযায় হযরত আলী বিন আবু তালিব (রা:) ,তালহা বিন উবাইদুল্লাহ (রা: ) , যায়েদ বিন সাবিত (রা:) ,তা'ব বিন মালিক এবং উসমান (রা:) এর অন্যান্য সঙ্গী -সহচরও উপস্হিত ছিলন।
তাঁকে (উসমান রা:) রাতে দাফন করা হয়। বিদ্রোহীদের অগোচরে মাগরিব ও ইশার মাঝামাঝি সময়। কেউ বলেছেন, বিদ্রোহীপ্রধানের নিকট থেকে অনুমতি নিয়ে তার লাশ বাইরে আনা হয় অতঃপর তার লাশ নিয়ে সাহাবাদের ছোট্র একটি দল হাশশে কাওকাবের পথে রওনা হন।
তাদের মাঝে হাকিম বিন হিযাম, হুওয়াইতিব বিন আবদুল উজ্জা, আবু জাহাম বিন হুজাইফা,  নায়্যার বিন মুকাররাম আসলামী, জুবাইর বিন মুতইম, যায়েদ বিন সাবিত, কা'ব বিন মালিক,  তালহা, যুবাইর,  আলী বিন আবু তালিব (রা:) এ সময় উপস্হিত ছিলেন। এছাড়া উসমান (রা:) এর একদল সঙ্গী  এবং তার দুই স্ত্রী নায়েলা ও উম্মুল বানীন (সহ কতিপয় বালক)  এতে অংশগ্রহণ করেন। উসমান (রা:) এর একদল পরিচারক গোসল ও কাফনের পরে তাঁকে বাড়ির দরজার কাছে আনেন। কেউ কেউ মনে করেন, তাঁর গোসল -কাফন কিছুই হয়নি। এটি ভুল। প্রথমোক্ত বক্তব্যই সঠিক।।

No comments:

Post a Comment