Saturday, 27 July 2019

অন্য ব্যাংকের দায় স্হানান্তরের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের বিনিয়োগ

বিষয় -১৬ : অন্য ব্যাংক থেকে বিনিয়োগ অথবা ঋণ গ্রহণ করে ব্যবসা পরিচালনাকারী কোনো কোনো গ্রাহক ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করে পূর্বোক্ত দায় পরিশোধ করতে আগ্রহ প্রকাশ করেন। এমতাবস্হায় উক্ত গ্রাহককে ইসলামী ব্যাংক কোন পদ্ধতিতে বিনিয়োগদিতে পারে?
সিদ্ধান্ত : অন্য ব্যাংকের যেসব গ্রাহক শুধু বিনিয়োগ বা ঋণসীমা বাড়ানো কিংবা অন্য কোনো সুবিধা প্রাপ্তির জন্যে নয়,  বরং সুদ পরিত্যাগ করা ও ব্যাংকিংয়ে শরী'আহ পরিপালনের মতো মহৎ উদ্দেশ্যে ইসলামী ব্যাংকে
আসতে আগ্রহী কেবল সেসব গ্রাহকের দায় স্হানান্তরের ক্ষেত্রে ইসলামী ব্যাংক নিম্নের পদ্ধতি
অনুশীলন করতে পারে :
         স্হাবর সম্পক্ত/ মেশিনারিজ এর ক্ষেত্রে
অন্য ব্যাংকের মেয়াদি বিনিয়োগ/ঋণ ( term invesment/loan) ,  যার দ্বারা কোনো ভাড়াযোগ্য স্হায়ী সম্পদ ক্রয়/ তৈরি করা হয়েছে
( যেসব চলতি মূলধনী দায়কে মেয়াদি ঋণে রূপান্তর করা হয়নি)  যেমন -বিল্ডিং, ট্রান্সপোর্ট ও মেশিনারিজ অন্য ব্যাংক অথবা গ্রাহকের তত্ত্বাবধানে রয়েছে তার প্রতৃত বাজারদাম নির্ধারণকরত উক্ত সম্পদের ওপর ইসলামী ব্যাংকের পূর্ণ -মালিকানা অর্জিত হওয়ার পর তা গ্রাহককে প্রচলিত হারে এইচপিএসএম পদ্ধতিতে ভাড়ায় প্রদান করা যেতে পারে। তবে কোনো অবস্হায় ইসলামী ব্যাংক গ্রাহকের কাছে প্রচলিত
(conventional) ব্যাংকের প্রাপ্য সুদ (যদি থাকে)  পরিশোধ করতে পারবে না। যদি কোনো সুদ পরিশোধযোগ্য (dur)  হয় তবে তা গ্রাহক নিজস্ব তহবিল হতে পরিশোধ করবেন।
  চলতি মূলধন (প্লেজ/হাইপোথিকেশন / টিআর) এর ক্ষেত্রে
 ১। অন্য ব্যাংকের দায় (সিসি হাইপো/প্লেজ)  -এর বিপরীতে পপণ্যের পর্যাপ্ত এবং সন্তোষজনক মজুদ রয়েছে -এমন গ্রাহকদেরকে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করে বিনিয়োগ প্রদান করা যাবে
ক. ইসলামী ব্যাংক শুরুতেই (প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানোর আগে)  পণ্যের তালিকা তৈরি ও মূল্য নির্ধারণ করবে এবং বিনিয়োগ প্রদানের সময় শাখা কর্তৃক পণ্যের মূল্যসহ হালনাগাদ সরেজমিন স্টক রিপোর্ট প্রস্তুত করবে।
খ. গ্রাহক নিজস্ব প্যাডে উল্লেখ করত পণ্যের মালিকানা তার বর্তমান ব্যাংকের নিকট অপর্ণ করবেন।
গ. গ্রাহকের পণ্যের পর্যাপ্ত মজুদ ও তার যথাযথ মূল্যায়ন সম্বলিত একটি আলাদা প্রতিবেদন সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষন করতে হবে।
ঘ. গ্রাহকের বর্তমান ব্যাংক তার দেয়া ক্ষমতা ও
আইনগত অধিকার বলে তার ঋণ/বিনিয়োগের সমপরিমান পণ্যের স্টক লিস্ট তৈরি করে ইসলামী
ব্যাংকের নিকট বিক্রয় করবে।
ঙ. ইসলামী ব্যাংক স্টক লিস্ট অনুসারে উক্ত
পণ্যের মূল্য সরাসরি সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধের মাধ্যমে ক্রয় করে গ্রাহকের নিকট
বাই'মুরাবাহা/ বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিক্রয় ও হস্তান্তর করবে।
চ. বিনিয়োগ প্রদানের সময় প্রস্তাবিত বিনিয়োগ
গ্রাহককে শরী'আহ বিষয়ক প্রয়োজনীয় জ্ঞান
বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যপালনীয়
নীতিমালা সম্পর্কে অবহিত করতে হবে।
ছ .  ইসলামী ব্যাংক কর্তৃক নির্ধারিত পণ্যের সর্বশেষ মূল্যের চেয়ে বেশি বিনিয়োগ প্রদান করা
যাবে না ।
জ .  গ্রাহক, পূর্ববর্তী ব্যাংক এবং বিনিয়োগ প্রদানকারী শাখার মধ্যে যোগাযোগের যাবতীয় নথিপত্র শাখা কর্তৃক গ্রাহকের ফাইলে সংরক্ষণ করতে হবে।
ঞ . যেহেতু উক্ত লেনদেনটি শরী'আহতে নিষিদ্ধ
বাই -উল -ঈনা -এর সাথে সাদৃশ্যপূর্ণ, তাই গ্রাহকের পণ্য বিক্রি থেকে প্রাপ্ত অথবা গ্রাহকের
নিজস্ব তহবিল থেকে উক্ত বিনিয়োগ পাওনা
যথাসম্ভব দ্রুত সমন্বয় করে পুনরায় নতুন বিনিয়োগ প্রদানের ব্যাপারে চেষ্টা চালাতে হবে।
২ । যেসব গ্রাহকের দায়ের বিপরীতে পণ্যের আংশকি মজুদ রয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের নিকট যৌক্তিক বিবেচিত হলে উক্ত শর্তাবলি
পরিপালনসাপেক্ষে উক্ত গ্রাহকের আংশকি দায় স্হানান্তর করা যেতে পারে।
৩ । যে ক্ষেত্রে কোনো সম্পদ বা মালামাল আদৌ নেই সে ক্ষেত্রে গ্রাহককে ক্বরদে হাসানা ছাড়া কোনো  প্রকার বিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে না।
( সূত্র: ২৫ জুন ২০১৪ সালে অনু্ষ্টিত শরী'আহ সুপারভাইজারি কমিটির ১৭৮তম অধিবেশন এবং
২৪ আগস্ট ২০১৫ সালে অনু্ষ্টিত শরী'আহ সুপারভাইজারি কমিটির ১৯৩তম অধিবেশনের
কার্যবিবরণী )

No comments:

Post a Comment