Sunday, 14 July 2019

পাসওয়ার্ড থাকবে না উইন্ডোজ ১০ -এ

       ## পাসওয়ার্ড বাদ উইন্ডোজ ১০ থেকে
 উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে পাসওয়ার্ড ব্যবস্হা বাদ দেয়ার পরিকল্পনা করছে
মাইক্রোসফট। এর বদলে উইন্ডোজ হ্যালো ফেস শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোড চালু করবে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ১০ থেকে পাসওয়ার্ড বাদ দিতে কয়েক মাস ধরে কাজ করছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজ ১০ -এর পরবর্তী মূল উইন্ডোজ ১০ আপডেট পেছাতে পারে ২০২০ সাল পর্যন্ত। সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির ধারণা পাসওয়ার্ডের চেয়ে পিন কোড অনেক বেশি নিরাপদ। চার ডিজিটের পিন কোড অনেক সহজ এবং এটি অনলাইনে ফাঁস হওয়ার আশম্কাও কম। প্রতিজন আলাদা গ্রাহকের জন্য
উইন্ডোজ ১০ ট্রাস্টেড প্লাটফরম মডিউলের (টিপিএম) সঙ্গে একটি প্রাইভেট কি মজুদ করে। টিপিএম একটি নিরাপদ চিপ যা পিনকোড গ্রাহকের লোকাল ডিভাইসে মজুদ করে। ফলে সার্ভার হ্যাকিংয়ে পাসওয়ার্ড চুরি করা হলেও উইন্ডোজ হ্যালো পিনের কোনো প্রভাব পড়বে না
বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাইক্রোসসফটের ব্যবসায়িক গ্রাহক অ্যাজিউর অ্যাক্টিভ ডিরেক্টরির মতো সেবাগুলোতেও পাসওয়ার্ডলেস ব্যবস্হা আনা হবে বলে ধারণা করা হচ্ছে। এর বদলে ব্যবহার করা হবে নিরাপত্তা
কি,  অথেনটিকেটর অ্যাপ বা উইন্ডোজ হ্যালো। ফিচারটি সামনের বছর উন্মক্ত করা হবে লগইন স্ক্রিন থেকে পাসওয়ার্ড অপশন পুরোপুরি গায়েব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।।
    -- -- আইটি ডেস্ক ।

No comments:

Post a Comment