Thursday, 11 July 2019

৫ জি -তে ডাউনলোডের গতি তিন গুণ

৫ জি নেটওয়ার্কে সবচেয়ে বেশি ডাউনলোড গতি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা ৪জি'র সর্বোচ্চ গতির চেয়ে এর গতি প্রায় তিন গুণ বেশি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়। এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ৫জি গ্রাহকদের সর্বোচ্চ ডাউনলোড গতি বলা হয়েছে ১৮১৫ এমবিপিএস। সুইজারল্যান্ডে এই গতি ১১৪৫ এমবিপিএস এবং দক্ষিণ কোরিয়ায় ১০৭১ এমবিপিএস। ৫ জি গতির ওপর এই গবেষনা চালিয়ছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক মোবাইল বিশ্লেষক প্রতিষ্ঠান ওপেনসিগনাল। গবেষকরা বলেন আমরা ৫ জি অধ্যায়ের শুরুর দিকে রয়েছি। এই নেটওয়ার্ক যত বিস্তৃত হবে এর গতি তত বাড়বে। ৪জি'র চেয়ে ৫জি গ্রাহকদের ডাউনলোড গতি যুক্তরাষ্ট্রে ২.৭ গুণ এবং সুইজারল্যান্ডে ২.৬ গুণ বেশি বলে জানিয়েছেন
ওপেনসিগনাল ভাইস প্রেসিডেন্ট ইয়ান ফগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার ৪জি গতি এতটাই বেশি যে দেশটির ৫জি গতি ৪জি'র চেয়ে সামান্য কম।
গবেষনার জন্য আটটি দেশ ইন্টারনেটের সর্বোচ্চ
গতি পর্যবেক্ষণ করেছেন গবেষকরা,  যে দেশগুলো ইতিমধ্যেই ৫জি নেটওয়ার্ক চালু করেছে। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড,  দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলীয়, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ,স্পেন ,যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ফগ বলেন, এতে আশ্চর্যের কোনো কারণ নেই যে, যুক্তরাষ্ট্রে ৫জি'র সর্বোচ্চ গতি এতটা বেশি। কারণ, দেশটির মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠনগুলো ৫জি'র জন্য এমএমওয়েভ স্পেক্ট্রাম ব্যবহার করতে পারছে ।।
                -- আইটি ডেস্ক 

No comments:

Post a Comment