Tuesday, 16 July 2019

হযরত আলী (রা:) সন্তানগণের মাঝে 'উসমান' নামের প্রচলন

মানুষ পূর্ণ সচেতনতার সাথে তার সন্তানের নাম রাখে। নাম নির্বাচনের ক্ষেত্রে সাধারণত বিখ্যাত ও সম্মানিত ব্যক্তিবর্গের নাম অগ্রাধিকার পেয়ে থাকে। যাদের প্রতি তাঁর মনে বিশ্বাস -শ্রদ্ধা ও ভক্তি
আকাশচুম্বী। সে আশা করে,  এ নাম তার  সন্তানের জীবনে সম্মান ও গৌরব বয়ে আনবে। আর যাদের প্রতি তার মনে তাচ্ছিল্য,  ক্ষোভ ও ক্রোধ কিংবা ঘুণার উদ্রেক হয় তাদের নামে সে তার সন্তানের নাম রাখতে চায় না।
প্রাকৃতিক এই সূত্রকে সামনে রেখে যদি আমরা হযরত আলী (রা:) এর প্রতি দৃকপাত করি, তবে দেখি তাঁর সন্তানদের মাঝে রয়েছে হযরত আবু বকর, উমর, উসমান (রা:) প্রমুখ সাহাবাগণেরর নাম। এতে  একথা পরিষ্কার হয়ে উঠে যে, খলিফাত্রয়ের প্রতি হযরত আলী (রা:) এর মনে শত্রুতা কিংবা হিংসার লেশমাত্র ছিল না। তাঁদেরকে সম্মানিত ও মর্যাদার পাত্র বলে জ্ঞান করতেন বিধায় তার সন্তানদের তাঁদের নামে নামও রেখেছিলেন। নিম্নে এ প্রসঙ্গে কতিপয় উদ্ধৃতি উল্লেখ করা হল।
আবু আবদুুল্লাহ মুসআব বিন আবদুল্লাহ যুবাইরী
(মৃত্যু:২৩৬ হি:)  স্বীয়গ্রন্হে আলী (রা:) এর সন্তানবর্গের বিবরণ দিয়েছেন এভাবে --
উমর বিন আলী ও রুকাইয়া  যমজ ভাইবোন ছিলেন। তাদের মা হলেন হযরত খালিদ বিন ওয়ালীদের যুদ্ধলব্ধ বাঁদী সাহবা। পঞ্চম সন্তান :
আব্বাস বিন আলী এবং তার আপন ভাইয়েরা হচ্ছে উসমান বিন আলী, জাফর বিন আলী, আবদুল্লাহ বিন আলী। এঁরা কারবালার যুদ্ধক্ষেত্রে
আব্বাস বিন আলী (রা:) এর পূর্বে শহীদ হন।
আবু মুহাম্মাদ আলী ইবনে আহমদ ইবনে সাঈদ ইবনে হাযাম উন্দুলুসী তার বিখ্যাত গ্রন্হ 'জামহারাতু আনসাবুর আরব' এ হযরত আলী বিন আবু তালেব (রা:) সন্তানবর্গের আলোচনায়
লেখেন --
"ষষ্ঠ আব্বাস,সপ্তম আবু বকর, অষ্টম উসমান,  নবম জাফর কারবালা প্রাঙ্গণে  এই ভ্রাতৃচতুষ্ঠয় তাদের ভাই হুসাইন (রা:) এর সঙ্গে শাহাদাত বরণ করেন।
 তাবাকাতে ইবনে সাদ -এ নিম্নেরূপ উল্লেখ রয়েছে
আবু বকর বিন আলী হুসাইন (রা:) এর সাথে কারবালায় শহীদ হন এবং আব্বাস বিন আলী
(জ্যেষ্ঠ), উসমান, জাফর (জ্যেষ্ঠ) ও আবদুুল্লাহ হুসাইন (রা:) এর সঙ্গে  শহীদ হন।
'তারীখে খলীফা ইবনে খয়্যাত' -এ শুহাদা -এ কারবালা' শিরোনামের অধীনে উদ্ধৃতি --
আবুল হাসান বলেন, হুসাইন (রা:) এর সাথে তার ভাই উসমান বিন আলী শহীদ হন। তার মায়ের নাম উম্মুল বানীন।
আহামদ বিন য়া'কুব প্রসিদ্ধ গ্রন্হ 'তারীখে য়া'কুবীতে  লিখেছেন --
 "হযরত হুসাইন (রা:) এর দুই ভাই আব্বাস ও জাফর কারবালায় শহীদ হন। উসমান ও আবদুল্লাহ এ ভ্রাতৃচতুষ্ঠয়ের মা ছিলেন উম্মুল বানীন বিনতে হেযাম কিলাবিয়া। উসমান (কনিষ্ঠ)
ও য়াহয়া ।  এঁদের মায়ের নাম আসমা বিনতে উমাইস খাসআমিয়া।
আবুল ফারাজ ইস্পাহানী 'মাকাতিলুত  তালিবীন' গ্রন্হে কারকালার যুদ্ধে শাহাদাত বরণকারী হুসাইন (রা:) এর ভাইদের নাম পৃথক পৃথকভাবে উল্লেখ করেছেন --
"হযরত আলী (রা:) সন্তানবর্গের মাঝে উসমান বিন আলী অন্যতম। তাঁর মা উম্মুল বানীন। একুশ
বছর বয়সে তিনি শহীদ হন।
প্রখ্যাত শীয়া ঐতিহাসিক মাসউদী হযরত আলী (রা:) এর এগারজন সন্তানের নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে অষ্টম সন্তানের নাম উসমান।
মাসউদী 'মুআবিয়া (রা:) এর শাসনকাল' শিরোনামের অধীনে কারবালার শহীদগণের পরিসংখ্যান উল্লেখ করেছেন। এখানে তিনি তৃতীয় অবস্হানে উসমান বিন আলী নাম এনেছেন--
"কারবালায় হুসাইন (রা:) এর সাথে তাঁর ছয় ভাই (পিতার সন্তান) শহীদ হন। তাঁদের নাম যথারূপ:
আব্বাস,জাফর,উসমান,মুহাম্মাদ (কনিষ্ঠ) , আবদুল্লাহ , আবু বকর "।
শাইখ মুফীদ তদীয় গ্রন্হ 'আল -ইরশাদ' -এর হযরত আলী (রা:) এর সন্তানগণের নাম উল্লেখ
করেছেন --
হযরত আলী (রা:) এর পুত্র উসমান ও আবদুল্লাহ
তাঁদের ভাই হুসাইন (রা:) এর সঙ্গে শাহাদাত বরণ করেন।
আলইরশাদ, শাইখ মুহাম্মাদ বিন মুহাম্মাদ বিন মুহাম্মাদ বিন নুমানকৃত (আলমুফীদ উপাধি প্রসিদ্ধ) পৃষ্ঠা: ১৬৮
জনাব আলী ইবনে ঈসা আরবিলী স্বীয় গ্রন্হে হযরত আলী (রা:) এর সন্তান ১৪ জন বলে উল্লেখ করেছেন। তন্মধ্যে সপ্তম সন্তান হচ্ছেন উসমান বিন আলী।।
সায়্যিদ জামালুদ্দীন আহমাদ বিন আলী স্বীয় গ্রন্হ 'উমদাতুল তালিব ফি আনসাবি আলী ইবনে আবী তালিব' এ হযরত আলী (রা:) এর সন্তানগণের কথা উল্লেখ করেছেন --
আব্বাস বিন আলী ও তাঁর ভাই উসমান, জাফর, ও আবদুল্লাহর মায়ের নাম উম্মুল বানীন ফাতিমা হিযাম ইবনে খালিদ।
একাদশ শতাব্দীর গবেষক মোল্লা বাকির মজলিসী তার নির্ভরযোগ্য পুস্তক 'জালাউল উয়ূন' এ কারবালার শহীদগণের বিবরণ দিয়ে লিখেছেন, আশুরা দিবসে হযরত আলী (রা:) এর নয়জন পুত্র শাহাদত বরণ করেন। তাঁরা হচ্ছেন, শাহীদে আযম হুসাইন (রা:), আব্বাস,তদীয় পুত্র মুহাম্মাদ, উমর, উসমান, জাফর, ইবরাহীম, আবদুল্লাহ (কনিষ্ঠ)  এবং মুহাম্মাদ (কনিষ্ঠ) ।।

No comments:

Post a Comment