Monday, 2 September 2019

গৃহনির্মাণ খাতে শরী'আহসম্মত বিনিয়োগ পদ্ধতি

বিষয় -৫১ : গৃহনির্মাণ খাতে বিনিয়োগের শরী'আহসম্মত পদ্ধতি কী? এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন নীতিমালা অনুসরণ করতে হয়?
সিদ্ধান্ত  : গৃহনির্মাণ বিনিয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত শরী'আহসম্মত পদ্ধতি ও নীতিমালা অনুশীলন করা যেতে পারে :
 ক. ব্যাংক গ্রাহকের অনুরোধক্রমে তারই প্রদত্ত জমিতে অনুমোদিত প্ল্যান অনুসারে ভবন নির্মাণের চুক্তিতে আবদ্ধ হতে পারে এবং নির্মিত ভবন কিস্তিতে/এককালীন মূল্য পরিশোধের শর্তে বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে তার কাছে বিক্রয় করতে পারে।
 খ. জমির মালিকের কাছ থেকে ব্যাংক জমির কিয়দংশ কিনে নিয়ে মুশারাকা পদ্ধতিতে নির্মাণের কাজ অনুমোদিত প্ল্যান অনুযায়ী করতে পারে এবং মুশারাকা মুতানাকিসার ভিত্তিতে পর্যায়ক্রমে ব্যাংকের প্রাপ্য আদায়ের পর গ্রাহকের কাছে তা হস্তাস্তর করতে পারে।
গ. ব্যাংক সরাসরি জমি ক্রয় করে তার ওপর পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করে তা বাই'মুরাবাহা পদ্ধতিতে কিস্তিতে বিক্রয় করতে পারে।
ঘ. ব্যাক অনুমোদিত প্ল্যান অনুযায়ী সরবরাহকারী
থেকে নির্মাণসামগ্রী কিনে তা গ্রাহকের কাছে  বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিক্রয় করতে পারে।
ঙ. ব্যাক কনস্ট্রাকশনের চুক্তিতে গ্রাহকের অনুরোধক্রমে তারই জমিতে অনুমোদিত প্ল্যান অনুসারে ভবন নির্মাণ করতে পারে এবং নির্মাণ কাজ শেষে চুক্তি অনুযায়ী কিস্তিতে ব্যাংকের পাওনা তার কাছ থেকে আদায় করতে পারে। এ  ক্ষেত্রে ব্যাংক কনট্রাক্টর হিসেবে ভবন তৈরী করবে।
( সূত্র: ১৫ অক্টোবর ১৯৮৭ ও ২৯ ফেব্রুয়ারী ১৯৮৮ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১৮শ ও ১৯শ অধিবেশনের কার্যবিবরণী )।

No comments:

Post a Comment