বিষয় -৪৮ : এইচপিএসএম বিনিয়োগে মূলধনে ব্যাংক ও গ্রাহকের মালিকানার অনুপাত নির্ধারণ করা শরী'আহর দৃষ্টিতে অপরিহার্য কি না ?
সিদ্ধান্ত : শিরকাতুল মিলক পদ্ধতির মূলনীতি অনুযায়ী এইচপিএসএম বিনিয়োগের চুক্তিপত্র ব্যাংক ও গ্রাহকের মূলধনের মালিকানার স্বীকৃতি থাকা আবশ্যক। কেননা, চুক্তিপত্রের কোথাও গ্রাহকের আনুপাতিক মালিকানার স্বীকৃতি না থাকলে পরবর্তীকালে তার নিজের কিংবা তার ওয়ারিশদের প্রতারিত অথবা বঞিত হওয়ার আশম্কা থাকে। তা ছাড়া গ্রাহক সংশ্লিষ্ট সম্পদের মালিকানা এককভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে যে
কোনো দুর্ঘটনার শিকার হলে বা ক্ষতির সম্মুখীন হলে তা একতরফাভাবে গ্রাহকের ওপর বর্তানোর আশম্কা থেকে যায়। সুতরাং এ ক্ষেত্রে ব্যাংক ও
গ্রাহকের মূলধনের আনুপাতিক মালিকানার স্বীকৃতি অপরিহার্য।
(সূত্র: ২১ জুন ১৯৯৩ সালে অনুষ্ঠিত শরী'আহ
কাউন্সলের ৩৭শ অধিবেশনের কার্যবিবরণী)
বিষয় - ৪৯ : এইচপিএসএম পদ্ধতিতে বিনিয়োগের বিপরীতে ক্রয়কৃত যানবাহন, মেশিনারিজ,যন্ত্রপাতি ইত্যাদি ব্যাংকের কাছে বন্ধক রাখা বৈধ হবে কি না?
সিদ্ধান্ত : হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক পদ্ধতির নীতিমালা অনুয়ায়ী বিনিয়োগকৃত সম্পদে গ্রাহকের মালিকানাধীন অংশ ব্যাংকের কাছে রেহেন বা বন্ধক রাখতে কোনো আপত্তি নেই।
(সূূত্র: ১৬ জানুয়ারী ১৯৯৫ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ৪৭শ অধিবেশনের কার্যবিবরণী)
এইচপিএসএম বিনিয়োগের অর্থ গ্রাহকের হিসাবে স্হানান্তর
বিষয় -৫০ :বাই'মুরাবাহা, বাই'মুয়াজ্জাল ইত্যাদি ক্রয় -বিক্রয় পদ্ধতিতে ব্যাংক সাধারণত সরবরাহকারীর কাছে পণ্যের মূল্য বা বিনিয়োগের অর্থ প্রদান করে। কিন্তু এইচপিএসএম পদ্ধতিতে বিশেষ করে গৃহনির্মাণ, প্রকল্প প্রস্তুতকরণ প্রভৃতি ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে বিনিয়োগের অর্থ ব্যয় করতে হয়। তা ছাড়া এ ক্ষেত্রে ব্যাংকের বিনিয়োগের
পাশাপাশি গ্রাহকেরও ইকুইটি থাকে। এমতাবস্হায় বিনিয়োগের অর্থ সরবরাহকারীর পরিবর্তে গ্রাহকের হিসাবে প্রদান করা শরী'আহসম্মত কি না ?
সিদ্ধান্ত : শরী'আহ অনুযায়ী হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক পদ্ধতিতে বিনিয়োগের
অর্থ গ্রাহকের হিসাবে দেয়া যাবে। কাজেই ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত এইচপিএসএম বিনিয়োগের অর্থ গ্রাহকের হিসাবে প্রদান করা যেতে পারে।
(সূত্র: ১৬ জানুয়ারী ১৯৯৫ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ৪৭শ অধিবেশনের কার্যবিবরণী)
No comments:
Post a Comment