বিষয় -৩৭ : ইসলামী ব্যাংক বাই'মুরাবাহা লিল আমিরি বিশ -শিরা' পদ্ধতিতে গ্রাহকের পছন্দ ও চাহিদা অনুযায়ী সরবরাহকারী থেকে পণ্য ক্রয় করে তা উক্ত গ্রাহকের কাছে বিক্রয় করে থাকে। এ ক্ষেত্রে গ্রাহকের ফরমায়েশকৃত পণ্য ব্যাংক কর্তৃক ক্রয়ের পর গ্রাহক তা ব্যাংক থেকে ক্রয় করে নেবে এ মর্মে উভয়ের মধ্যে 'ওয়াদ বিশ শিরা' বা ক্রয়ের অঙ্গীকার চুক্তি সম্পাদন করা কি শরী'আহসম্মত?
সিদ্ধান্ত : ব্যাংকিং মুরাবাহার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মূল চুক্তি সম্পাদনের পূর্বে 'ওয়াদ বিশ -শিরা' বা
'ক্রয়ের অঙ্গীকারপত্র' সম্পাদন করা যেতে পারে। এ ক্ষেত্রে বিনিয়োগ গ্রাহক ব্যাংকের কাছে এই মর্মে অঙ্গীকার করবে যে, তার ফরমায়েশ অনুযায়ী ব্যাংক কর্তৃক ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট সময়ে সে ব্যাংক থেকে ক্রয় করে নেবে।
( সূত্র: ১৫ জানুয়ারী ১৯৯৫ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ৪৬ শ অধিবেশনের কার্যবিবরণী )
পণ্যের ক্ষয়ক্ষতিজনিত দায়ভার বহন
বিষয় -৩৮ : বাই'মুরাবাহা ও বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিনিয়োগ পণ্যের ওপর গ্রাহকের মালিকানা ও ক্ববদ প্রতিষ্ঠিত হওয়ার পর পণ্যের ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার কে বহন করবে, ব্যাংক না বিনিয়োগ গ্রাহক ?
সিদ্ধান্ত : বাই'মুরাবাহা বা বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে কোনো পণ্য বিক্রয় ও হস্তান্তরের পর এর মালিকানা বিনিয়োগ গ্রাহকের কাছে হস্তান্তরিত হয়ে যায় এবং তার কাছে পণ্যের মূল্য
বাবদ শুধু ব্যাংকের পাওনা বাকি থাকে। এমতাবস্হায় ইসলামী শরী'আহ অনুযায়ী উক্ত পণ্যের ক্ষয় -ক্ষতিজনিত কোনো দায়ভার ইসলামী ব্যাংক বা বিক্রেতার ওপর বর্তায় না। এ ক্ষেত্রে বিনিয়োগ গ্রাহক বা ক্রেতা ব্যাংকের পাওনা পরিশোধে বাধ্য থাকবে।
( সূত্র: ১৫ ডিসেম্বর ২০০৩ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১১৫তম অধিবেশনের কার্যবিবরণী ) ।
No comments:
Post a Comment