Thursday, 22 August 2019

ডিলভিত্তিক বিনিয়োগ প্রদান

বিষয় - ২৯ :ব্যাংক প্রদত্ত বিনিয়োগ সীমা বা লিমিট থেকে গ্রাহক বিভিন্ন সময়ে তার প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয়ের জন্য ডিলভিত্তিক বিনিয়োগ গ্রহণ করেন এবং পণ্য বিক্রয়ের পর আগের ডিল সমন্বয় করে থাকেন। এভাবে একই লিমিটের আওতায় বিভিন্ন ডিলের মাধ্যমে পণ্য ক্রয় -বিক্রয় করা শরী'আহসম্মত কি ?
সিদ্ধান্ত : লিমিট হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকের পক্ষ থেকে কোনো গ্রাহককে সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ বরাদ্দদানের সীমা মাত্র। প্রতিটি ডিলে শরী'আহর নীতিমালা অনুযায়ী পণ্য ক্রয় -বিক্রয় হলে এরূপ সীমা নির্ধারন, ডিলভিত্তিক  বিনিয়োগ গ্রহণ এবং পূর্ববর্তী  ডিল সমন্বয়করণে শরী'আহতে কোনো বাধা নেই।
(সূত্র: ২০ জুন, ১৯৮৯ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ২৩শ অধিবেশনের কার্যবিবরণী )
 #   কম্পোজিট লিমিট এবং সিন্ডিকেট বিনিয়োগ
বিষয় - ৩০ : কোনো গ্রাহকের নামে একই সাথে বাই'মুরাবাহা, বাই'মুয়াজ্জাল, এইচপিএসএম ইত্যাদি পদ্ধতিতে বিনিয়োগসীমা অর্থাৎ কম্পোজিট লিমিট ( composit limit) মঞ্জুর করা শরী'আহসম্মত কি না?
সিদ্ধান্ত : কম্পোজিট লিমিটের আওতায় নিম্নোক্ত
শর্তসাপেক্ষে বিভিন্ন বিনিয়োগ পদ্ধতিতে বিনিয়োগ প্রদান করায় ইসলামী শরী'আহতে কোনো আপত্তিনেই :
            ক .  একই বিনিয়োগচুক্তিতে একাধিক পদ্ধতির সংমিশ্রণ ঘটানো যাবে না।
           খ . পুরাতন বিনিয়োগ দায় সমন্বয়ের জন্য কোনো বরাদ্দ দেয়া যাবে না ।
( সূত্র: ১৫ ফেব্রুয়ারী ১৯৯০ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ২৬শ অধিবেশনের কার্যবিবরণী )  ।
বিষয় -৩১ : অনেকগুলো ব্যাংক একত্রে সিন্ডিকেট গঠনের মাধ্যমে বড় কোনো প্রকল্পে বিনিয়োগ করে থাকে। এরূপ ক্ষেত্রে গঠিত সিন্ডিকেটে ইসলাসী ব্যাংক অংশগ্রহণ করতে পারবে কি?
সিদ্ধান্ত : নিম্নোক্ত শর্তসাপেক্ষে অনেকগুলো ব্যাংকের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারে :
      ক. লিড বা ম্যানেজার ব্যাংক হতে হবে ইসলামী ব্যাংককে।
      খ . সিন্ডিকেট সদস্যদের কাছ থেকে মুশারাকা পদ্ধতিতে তহবিল সংগ্রহ করতে হবে এবং প্রকল্প
থেকে অর্জিত প্রকৃত লাভ/-লোকসান সদস্যদের মধ্যে বন্টন করতে হবে।
       গ . সিন্ডিকেটভুক্ত ব্যাংকগুলোর সরবরাহকৃত মূলধনের আনুপাতিক মালিকানা স্বীকার করতে হবে।
        ঘ . শরী'আহসম্মত পদ্ধতিতে বিনিয়োগ করতে হবে।
         ঙ . সিন্ডিকেট বিনিয়গ চুক্তিটি শরী'আহসম্মত হতে হবে এবং তা ইসলামী ব্যাংকের শরী'আহ কাউন্সল কর্তৃক অনুমোদিত হতে হবে।
           চ. বিনিয়োগ কার্যকর থাকাকালে ইসলামী ব্যাংকের শরী'আহ কাউন্সল শর'ঈ ব্যাপারে কোনো আপত্তি উত্থাপন করলে তা নিরসন করতে হবে।
  ছ. লিড ব্যাংক হিসেবে কোনো ব্যাংক অতিরিক্ত সার্ভিস চার্জ/কমিশন দাবি করলে তা সদস্য ব্যাংকগুলোর সম্মতিক্রমে বিনিয়োগের মুনাফা থেকে দেয়া হবে: বিনিয়োগ গ্রাহক থেকে নয়।
জ . ইসলামী ব্যাংকের শরী'আহ কাউন্সল প্রয়োজন মনে করলে উক্ত বিনিয়োগ প্রকল্প পরিদর্শন করতে পারবে।
  ঝ. ইসলামী শরী'আহর নিয়মনীতি পরিপালনসাপেক্ষে অন্য কোনো লিড ব্যাংকের অধীনে গঠিত সিন্ডিকেট বিনিয়োগের ক্ষেত্রেও
ইসলামী ব্যাংক অংশগ্রহণ করতে পারবে।
( সূত্র: ২৩ অক্টোবর ১৯৯৪ ও ২৪ মার্চ ২০০৯ সালে অনু্ষ্টিত যথাক্রমে শরী'আহ কাউন্সলের ৪৫শ ও ১৫২তম অধিবেশনের কার্যবিবরণী )।

No comments:

Post a Comment