বিষয় -৪৪ : কোনো ভাড়াযোগ্য সম্পদ যেমন বাড়ি, গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যাংক ও গ্রাহক যৌথভাবে ক্রয়ের পর ব্যাংকের অংশটি উক্ত গ্রাহকের কাছে কিস্তিতে বিক্রয় করা ও মালিকানা অনুপাতে ভাড়া দেয়া
অর্থাৎ হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক
(HPSM) পদ্ধতিতে বিনিয়োগ প্রদান বৈধ কি না?
সিদ্ধান্ত : হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক পদ্ধতি অনুযায়ী বাড়ি,বিভিন্ন প্রকার যানবাহন ও যন্ত্রপাতিতে বিনিয়োগের বিষয়টি ইসলামী শরী'আহতে নীতিগতভাবে অনুমোদিত ও গৃহীত। এ পদ্ধতিতে বিনিয়োগ গ্রাহক ও ব্যাংক
সংশ্লিষ্ট পণ্য যৌথভাবে ক্রয় করবে। গ্রাহক নিজ অংশের মূল্য এককালীন অগ্রিম প্রদান করবে এবং ব্যাংকের অংশ নির্ধারিত ভাড়া প্রদানের শর্তে গ্রহণ করতে পারবে। ব্যাংকের বিনিয়োগকৃত অংশ গ্রাহক পর্যায়ক্রমে কিনে নিতে থাকবে। ফলে যতই ব্যাংকের মালিকানা হ্রাস পেতে থাকবে ততই গ্রাহকের মালিকানা বৃদ্ধি পেতে থাকবে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে ক্রমশ ভাড়ার পরিমাণও কমে যেতে থাকবে।
(সূত্র: ১১ আগস্ট ১৯৯০ সালে অনুষ্ঠিত শরী'আহ
কাউন্সলের ২৮শ অধিবেশনের কার্যবিবরণী )।
বিষয় -৪৫ : বাংলাদেশী মুদ্রায় প্রচলিত এইচপিএসএম -কে বৈদেশিক মুদ্রায় এইচপিএসএম -এ রূপান্তর করা শরী'আহসম্মত
কি না?
সিদ্ধান্ত : উপর্যুক্ত বিষয়ে শরী'আহ সুপারভাইজরি কমিটি নিম্নোক্ত অভিমত ব্যক্ত করে :
# এইচপিএসএম পদ্ধতিতে উভয় অংশীদারের
(ব্যাংক ও গ্রাহক) সম্মতির ভিত্তিতে চুক্তিতে শরী'আহসম্মত যেকোনো ধারা সংযোজন/বিয়োজন /পরিবর্তন / পরিমার্জন করা যেতে পারে।
# বর্তমান বিনিয়োগ দায়কে রূপান্তরের ক্ষেত্রে যেদিন বিনিয়োগকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা হবে সেই দিনের বিনিময় হার প্রযোজ্য হবে।
# উল্লিখিত অনুমোদন কেবল উক্ত গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
( সূত্র: ১৫ সেপ্টেম্বর ২০১৪ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৮০তম অধিবেশনের কার্যবিবরণী )।
No comments:
Post a Comment