বিষয় -২৪ : গবাদি পশুর কৃত্রিম প্রজনন ( artificial insemination) -এর জন্য যন্ত্রপাতি
ও আনুষঙ্গিক উপকরণ ক্রয়ের জন্য বিনিয়োগ করা যাবে কি না ?
সিদ্ধান্ত : গবাদি পশুর উৎপাদন ও বংশ বৃদ্ধির জন্য কৃত্রিম প্রজনন বৈধ হবে কি না - এ বিষয়ে
শরী'আহ বিশেষজ্ঞগণ মতপার্থক্য করেছেন। তাদের কারো কারো মতে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত পশু, এর গোস্ত ও দুগ্ধ মানুষের
জন্য ক্ষতিকর বিধায় তা অবৈধ। অন্যদিকে,
মক্কাভিত্তিক রাবেতা আল -আলম আল -ইসলামীর ইসলামীক ফিকহ একাডেমির পঞ্চম অধিবেশনে গবাদি পশুর কৃত্রিম প্রজনন বিষয়ে একটি সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, যার মূল বক্তব্য হচ্ছে, পশুর উৎপাদন ও বংশ বৃদ্ধির জন্য কৃত্রিম প্রজননের উপায় -উপকরণ ব্যবহার বৈধ : এই শর্তে যে, ব্যক্তি, পশু এবং পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব প্রতিরোধের জন্য সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বন করতে হবে -যদিও তা (উক্ত ক্ষতি) দেরিতে দৃশ্যমান হয়। পর্যালোচনায় দেখা যায়, গবাদি পশুর কৃত্রিম প্রজননের ব্যাপারে উল্লিখিত দুটি অভিমতের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। যারা অবৈধ বলেছেন তানা এর 'ক্ষতি'র কারণেই অবৈধ বলেছেন এবং যারা
বৈধ বলেছেন তারা 'ক্ষতি' না থাকার শর্তেই বৈধ বলেছেন। গবাদি পশুর কৃত্রিম প্রজনন
(artificial insemination) এবং এ সংক্রান্ত
যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণ ক্রয় -বিক্রয়ের
ব্যাপারে যেহেতু শরী'আহতে কোনো সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই তাই তা বৈধ এবং এতে বিনিয়োগ কিংবা এলসি খোলাতে শরী'আহর দৃষ্টিতে কোনো
অসুবিধা নেই।
(সুত্র: ২৭ মে ২০১৫ সালে অনু্ষ্টিত শরী'আহ সুপারভাইজারি কমিটির ১৮৯তম অধিবেশনের
কার্যবিবরণী)।
কমোডিটি মুরাবাহা
বিষয় -২৫ : বর্তমানে বৈদেশিক মুদ্রায় ব্যাংকের
সম্পদ ও দায় ( Asset & liability) এর মধ্যে সুনির্দিষ্ট ভারসাম্য রক্ষার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্হায় কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা পূরণ ও বৈদেশিক মুদ্রার সম্কট উত্তরণে ইসলামী ব্যাংক স্বল্পপ্রচলিত (non precious) ধাতবপদার্থ যেমন - রডিয়াম, প্যাল্যাডিয়াম, কপার (Rhodium, palladium,Copper) এবং শরী'আহ অনুমোদিত কৃষি পণ্য যেমন -পাম,পামওয়েল, রাবার ইত্যাদি ক্রয় -বিক্রয়ের ক্ষেত্রে কমোডিটি মুরাবাহা (Commodity Murabaha) পদ্ধতি অনুশীলন করতে পারে কিনা?
উক্ত প্রশ্নের শর'ঈ সিদ্ধন্ত প্রদানের পূর্বে কমোডিটি মুরাবাহা সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো পরিষ্কার হওয়া জরুরি :
ব্যাংকিংয়ের ক্ষেত্রে কমোডিটি মুরাবাহা (commodity murabaha) হলো এমন এক
ধরনের লেনদেন পদ্ধতি যেখানে ব্যাংক তার তারল্য চাহিদা পূরণের জন্য কোনো তহবিলদাতা
ব্যাংকের নিকট থেকে পণ্য বাকিতে ক্রয় করে এবং তহবিলদাতাকে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সে পণ্য নগদে বিক্রয় করে দেয়। এখানে ক্রয়কৃত পণ্য বা তার উপকার ভোগ করার ইচ্ছা ক্রেতার থাকে না : বরং এ লেনদেনের মাধ্যমে তারল্য চাহিদা পূরণ করাই ক্রেতার মূল উদ্দেশ্য ।।
No comments:
Post a Comment