Monday, 26 August 2019

ক্রয় প্রতিনিধি বিনিয়োগ গ্রাহককে ক্রয় প্রতিনিধি নিয়োগ

বিষয় -৪২  :বাই'মুরাবাহা ও বাই'মুয়াজ্জাল  পদ্ধতিতে ইসলামী ব্যাংক সরবরাহকারী থেকে পণ্য ক্রয় করে তা বিনিয়োগ গ্রাহকের কাছে বিক্রয় করে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিম্নোক্ত সমস্যার কারণে ব্যাংক কর্মকর্তাদের পক্ষে সরবরাহকারী থেকে সরাসরি পণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়ে।
 ক. ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণগত মান, প্রকৃতি, প্রকৃত মূল্য ইত্যাদি জানার জন্য বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞাতা না থাকায় তাদের দিয়ে পণ্য ক্রয় করানো হলে ব্যাংক ও গ্রাহক উভয়েই বিভিন্ন সমস্যা ও ক্ষতির সম্মুখীন হতে পারে। এ ক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞাতার কারণে বিনিয়োগ গ্রাহকই পণ্য ক্রয়ের ক্ষেত্রে অধিক পারদর্শী হয়ে থাকেন।
খ. অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ পণ্য বিভিন্ন সরবরাহকারী,বাজার বা এলাকা থেকে ঘুরে ঘুরে
দরকষাকষির মাধ্যমে কিনতে হয়, যা ব্যাংক কর্মকর্তাদের পক্ষে সম্ভব হয় না।
গ. অনেক বিক্রেতা নগদ টাকা ছাড়া ডিমান্ড ড্রাফট, টিটি,পে অর্ডার ইত্যাদির মাধ্যমে পণ্য বিক্রয় করতে চান না। তাই ব্যাংক কর্মকর্তাদের পক্ষে নগদ টাকা নিয়ে বিভিন্ন বাজার বা এলাকা থেকে পণ্য ক্রয় করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ঘ. অনেক সময় একাধিক ছোট ছোট পণ্য বিভিন্ন দোকান থেকে নগদ টাকায় কিনতে হয়, যা ব্যাংক কর্মকর্তাদের পক্ষে সম্ভব হয় না।
এমতাবস্হায় বিনিয়োগের পণ্য ক্রয়ের জন্য ব্যাংক বিনিয়োগ গ্রাহককে ক্রয় প্রতিনিধি নিয়োগ করতে পারবে কি না?
সিদ্ধান্ত : কতিপয় শর্তপূরণ সাপেক্ষে,নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগ গ্রাহককে ক্রয় প্রতিনিধি (buying agent) নিয়োগ করা যাবে।

No comments:

Post a Comment