Sunday, 29 September 2019

বাই'আস -সরফ ( মুদ্রা ক্রয় -বিক্রয়)

বিষয় -৯৪ : রফতানিমূল্যের বিপরীতে প্রাপ্ত বিল অব এক্সচেঞ্জ -এর বৈদেশিক মুদ্রা ক্রয়ের শরী'আহসম্মত পদ্ধতি কী?
সিদ্ধন্ত : রফতানিমূল্যের বিপরীতে প্রাপ্ত বিল অব
এক্সচেঞ্জ ক্রয়ের বিষয়টি পুরোপুরিভাবে বাই'আস -সরফ বা সুদ্রা ক্রয় -বিক্রয়ের সাথে সামন্জ্ঞস্যশীল নয়। এখানে একটি বৈধ (valid)
লেনদেনের বিপরীতে বৈদেশিক সুদ্রায় বিল অব এক্সচেঞ্জ ড্র করা হয়, যা ব্যাংকের মাধ্যমে আদায় হওয়া নিশ্চিত। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স
(ICC) কর্তৃক প্রণীত ইউনিফর্ম কাস্টম অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট (UCPDC) ,
ইউনিফর্ম রুলস ফর রি -ইম্বার্সমেন্ট (URR)  ও
ইউনিফর্ম রুলস ফর কালেকশন ( URC)  - এর
অনুসরণে লেটার অব ক্রেডিট (L/C) -এর শর্ত পূরণসাপেক্ষে বিল অব এক্সচেঞ্জের মূল্যপ্রাপ্তি নিশ্চিত। অতএব, এখানে মুদ্রা ক্রয় -বিক্রয়ে
'ইয়াদান বি ইয়াদিনের ' যে শর্ত আছে তা লঙ্ঘিত
হচ্ছে না এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার পরিবর্তনের ফলে বা কিছু দিন বিলম্ব হলেও লাভ -লোকসানের ঝুঁকি থাকে, তবে গারারের আশম্কা নেই। তা ছাড়া এখানে এক জাতীয় মুদ্রার বিনিময়ে অন্য জাতীয় মুদ্রার ক্রয় -বিক্রয় সংঘটিত হচ্ছে যা 'ইখতিলাফুল জিনস' হওয়ার
কারণে ইমাম আবু হানিফা র. ও ইমাম আবু ইউসুফ র. -সহ অনেক ফকিহর কাছে বৈধ। সর্বোপরি, রফতানি বিল ক্রয় -বিক্রয়ের বিষয়টি
আন্তর্জাতিক বাণিজ্যে একটি বহুল প্রচলিত ও স্বীকৃত বিষয় - 'উরফে 'আম' হিসেবে বাংলাদেশের ইসলামী ব্যাংক ও ব্যবসায়ী সম্প্রদায়ও এরুপ ক্রয় -বিক্রয় সম্পাদন করে
আসছে। আর 'উরফে 'আম' কুরআন -সুন্নাহর
পরিপন্হী না হলে শরী'আহর দৃষ্টিতে গ্রহণযোগ্য
বিবেচিত হয়। উপর্যুক্ত বিষয়সমূহ এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিস্হিতি বিবেচনায় রেখে বলা যায়,  যেসব বিলের মূল্য আদায় হওয়া
নিশ্চিত, তা হুকমান 'ইয়াদান বি ইয়াদিন' গণ্য
করে সেসব বিলে উল্লেখিত বৈদেশিক মুদ্রার কনস্ট্রাকটিভ ডেলিভারির ভিক্তিতে গ্রাহকের কাছ থেকে দু' পক্ষের সম্মত মূল্যে ব্যাংক ক্রয় করে নিতে পারে। তবে পরবর্তীকালে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমবেশি যা -ই হোক, ব্যাংক গ্রাহকের কাছে অতিরিক্ত কিছু দাবি করতে পারবে না এবং গ্রাহকও ব্যাংকের কাছে কিছু
দাবি করতে পারবে না। ব্যাংকের যে হিসাব শিরোসাম বিকলন করে নগদ বৈদেশিক মুদ্রা ক্রয় করা হয়,  একই হিসাব শিরোনাম বিকলন করে বিল অব এক্সচেঞ্জ -এ উল্লেখিত বৈদেশিক মুদ্রা
ক্রয় করতে হবে। তবে গ্রাহক কোনো ত্রুটিপূর্ণ বিল
বিক্রয় করলে এবং এ কারণে যথাসময়ে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত না হলে তার দায়দায়িত্ব গ্রাহকের ওপর বর্তাবে। এ জাতীয়
বৈদেশিক মুদ্রার মূল্য মুদারাবা ফান্ড হতে প্রদান
করা হলে এ খাত হতে অর্জিত আয় মুদারাবা আমানতকারীদের লভ্যাংশ হিসেবে গণ্য করতে হবে। এ মতামত শুধু রফতানিমূল্যের বিপরীতে
বিল অব এক্সচেঞ্জ -এর বৈদেশিক মুদ্রা ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাই'আস -সরফের অন্য কোনো ক্ষেত্রে এ মতামত প্রযোজ্য হবে না।
(সূত্র: ২৩ ফেব্রুয়ারী ২০০৫ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১২৬তম অধিবেশনের
কার্যবিবরণী )।

No comments:

Post a Comment