বিষয় -৮৬ : বাংলাদেশ ব্যাংক, আইডিবি ও এডিবিসহ অন্যান্য বিদেশি ব্যাংক ও আর্থিক সংস্হা বিভিন্ন ব্যাংককে তহবিল প্রদান করে যা
তাদের নির্দেশিত -এসএমই পুনর্বিনিয়োগ, হোম লোন, নারী উদ্যোক্তা পুনর্বিনিয়োগ, কৃষিভিত্তিক পুনর্বিনিয়োগ ইত্যাদি খাতে বিনিয়োগ করতে হয়।
সাধারণত এ ধরনের তহবিলের বিপরীতে তহবিল
বা ফান্ডগ্রহীতার কাছ থেকে খুব কম মুনাফা গ্রহণ
করা হয়। সুদি নীতিমালার ভিত্তিতে পরিচালিত উক্ত ফান্ড ইসলামী ব্যাংক মুদারাবা নীতিমালার ভিত্তিতে গ্রহণ করতে পারবে কি না ?
সিদ্ধান্ত : বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ফান্ডদাতা প্রতিষ্ঠান যদি 'মুনাফায় অংশীদারিত্ব, সাহিবুল মাল কর্তৃক 'লোকসান বহন ' ইত্যাদি শর্তসহ মুদারাবার সকল নীতি মেনে নিয়ে ফান্ড প্রদানে সম্মত হয়, তাহলে ইসলামী ব্যাংক তা গ্রহণ করতে পারে।
(সূত্র: ১৬ সেপ্টেম্বর ২০১২ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৬৯তম
অধিবেশনের কার্যবিবরণী )
No comments:
Post a Comment