Wednesday, 25 September 2019

ইসলামী ইন্টার ব্যাংক ফান্ড মার্কেটে লেনদেনের শর'ঈ নীতিমালা

বিষয় -৮৭ : বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ইসলামী আন্তঃব্যাংক ফান্ড মার্কেটে (Islamic Inter -Bank Fund Market -IIFM)  লেনদেনের শর'ঈ নীতিমালা কী?
সিদ্ধান্ত : ইসলামী শরী'আহভিক্তিক তফসিলি ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান এবং প্রচলিত ধারার তফসিলি ব্যাংক কোম্পানির ইসলামী ব্যাংকিং শাখাসমূহের তারল্য ব্যবস্হাপনাকে অধিকতর সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ইসলামী আন্তঃব্যাক ফান্ড মার্কেটে লেনদেনের নীতিমালা
নিম্নরূপ :
          ক . ইসলামী শরী'আহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এবং প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলো তাদের উদ্বৃত্ত তহবিল ইসলামী
বন্ড ফান্ডের (IBF) কাছে দৈনিক ভিত্তিতে হস্তান্তর
করতে পারে।
খ . জিম্মাদার হিসেবে 'ইসলামী বন্ড ফান্ড' এই তহবিল গ্রহণ করবে।  দৈনিক প্রোডাক্টের ভিক্তিতে মোট প্রাপ্ত তহবিলের বিনিয়োগকৃত অর্থের ওপর অর্জিত মুনাফা তহবিল সরবরাহকারীদের মধ্যে আনুপাতিক হারে সাময়িকভাবে বন্টিত হবে।
সাময়িকভাবে বন্টিত মুনাফা বছর শেষে (জানুয়ারী - ডিসেম্বর)  তহবিল গ্রহীতা কর্তৃক
ঘোষিত চূড়ান্ত মুনাফার হার অনুসারে সমন্বিত হবে। 'ইসলামী বন্ড ফান্ড' কাস্টডিয়ান হিসেবে কাজ করায় প্রদত্ত তহবিল বিনিয়োগ করা সম্ভব না হলে তহবিলদাতাগণ কোনো মুনাফা প্রাপ্য হবে না।
গ . সব লেনদেন মুদারাবা ভিত্তিতে সম্পাদিত হবে। ঘ . 'ইসলামী বন্ড ফান্ড' কর্তৃক নির্ধারিত প্রফিট লস শেয়ারিং রেশিও (PLSR)  অনুসারে আবেদনকারীকে (ইসলামী শরী'আহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং প্রচলিত ধারার
ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা) ফান্ডের পর্যাপ্ততা সাপেক্ষে আবেদনকৃত তহবিল সরবরাহ
করা হবে।
ঙ . তহবিলগ্রহীতা কর্তৃত ঘোষিত বিভিন্ন মেয়াদি আমানতের সাময়িক মুনাফার হার অনুসারে মুনাফার হার নির্ধারিত হবে। ইসলামী বন্ড ফান্ড
কর্তৃক নির্ধারিত মেয়াদি আমানত কোনো তহবিল গ্রহীতার না থাকলে পরবর্তী মেয়াদের সাময়িক
মুনাফার হার ব্যবহৃত হবে।
চ . মেয়াদান্তে তহবিলগ্রহীতাকে নির্ধারিত পিএলএসআর অনুসারে মুনাফাসহ (যদি হয়) মূল টাকা পরিশোধ করতে হবে। সাময়িকভাবে পরিশোধিত মুনাফা বছর শেষে ( জানুয়ারী -ডিসেম্বর) তহবিল গ্রহীতা কর্তৃক ঘোষিত চূড়ান্ত
মুনাফার হার অনুসারে সমন্বিত হবে।
ছ . গৃহীত তহবিলের মেয়াদ ১ দিন (ওভারনাইট)
হবে, তবে ছুটি থাকলে তা পরবর্তী কার্যদিবস পর্যন্ত বর্ধিত হবে।
জ . তহবিল লেনদেনের ক্ষেত্রে ইসলামী বন্ড ফান্ড
কর্তৃক নির্ধারিত অন্যান্য নীতিমালা পরিপালন করতে হবে ।  এ ছাড়া ইসলামী ব্যাংকসমূহ তার
অতিরিক্ত তারল্য বাংলাদেশ ব্যাংকের ইসলামী বন্ড ফান্ড হিসাবে স্হানান্তর করতে পারবে। তবে
মুদারাবা নীতিমালা অনুযায়ী উক্ত ফান্ড বিনিয়োগ করার পর কোনো লোক সানের  সম্মুখীন হলে সাহিবুল মাল হিসেবে ইসলামী ব্যাংকসমূহকে বহন করতে হবে।
(সূত্র: ১৬ সেপ্টেম্বর ২০১২ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৬৯তম অধিবেশনের কার্যবিবরণী )

No comments:

Post a Comment