Monday, 16 September 2019

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষনে মুশারাকা পদ্ধতি

বিষয় -৬৬: কোল্ড স্টোরেজে আলু সংরক্ষনের ক্ষেত্রে শরী'আহসম্মত কোন বিনিয়োগপদ্ধতি অনুশীলন করা যায়?
সিদ্ধান্ত : কোল্ড স্টোরেজে আলুতে বিনিয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি পরিপালনসাপেক্ষে গ্রাহকের সাথে ( কোল্ড স্টোরেজের সালিকের সাথে)  মুনাফায় অংশগ্রহণ (income sharing)  এর ভিত্তিতে 'মুশারাকা মুকাইয়্যাদাহ' অনুশীলন করা যেতে পারে।
এ ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি পালন করতে হবে :
ক. কোল্ড স্টোরেজের উল্লেখযোগ্য প্রধান প্রধান খরচকে হিসাবের অন্তর্ভূক্ত করা হবে (অন্যান্য খুচরা খরচ গ্রাহক বহন করবে)।
খ. আলু উৎপাদনকারী /সরবরাহকারী/এজেন্ট/পার্টিদেরকে অগ্রিম প্রদান করার ক্ষেত্রে ব্যাংকের /শাখার কর্মকর্তা/কর্মচারী সেখানে উপস্হিত থাকবেন এবং ব্যাংক -প্রদত্ত তহবিল গ্রাগক সুদমুক্তভাবে আলু ক্রয় -বিক্রয়ে ব্যবহার করবেন মর্মে চুক্তিপত্রে একটি ধারা সংযোজন করতে হবে। গ. আলু জমা রেখে কোল্ড স্টোরেজ থেকে উৎপাদনকারীকে যে রিসিট প্রদান করা হয় তার বিপরীতে কোনো ঋণ দেয়া যাবে না।
ঘ. সাধারণ মুশারাকার অন্যান্য শর্তাবলিও এ ক্ষেত্রে প্রযোজ্য হবে।
(সূত্র: ১৯ ডিসেম্বর ২০১১ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৬৬ তম অধিবেশনের কার্যবিবরণী।)

No comments:

Post a Comment