Tuesday, 17 September 2019

মুদারাবা Bond মুদারাবা জমা হিসাবের সাময়িক মুনাফা ও চুড়ান্ত মুনাফার সমন্বয়

 বর্তমানে ব্যাংকের লাভ -লোকসান হিসাব চূড়ান্তকরণের আগ পর্যন্ত মুদারাবা জমা হিসাবে সাময়িক হারে মুনাফা প্রদান করা হয়। অতঃপর বছর শেষে লাভ -লোকসান হিসাব চুড়ান্তকরণের পর চূড়ান্ত মুনাফা ও সাময়িক হারেরপ্রদত্ত মুনাফার সমন্বয় করা হয়। অর্থাৎ মুনাফার সাময়িক হারের চেয়ে চূড়ান্ত হার বেশি হলে উক্ত অতিরিক্ত মুনাফা গ্রাহকের জমা হিসাবে স্হানান্তর এবং কম হলে তা উক্ত হিসাব থেকে কর্তন করা হয়। কিন্তু যেসব মুদারাবা জমা হিসাব
ব্যাংকের লাভ -লোকসান হিসাব চূড়ান্তকরণের আগেই বন্ধ হয়ে যায় সেসব হিসাব মুনাফা প্রদানের শরী'আহসম্মত নীতিমালা কী ?
সিদ্ধান্ত : ব্যাংকের লাভ -লোকসান হিসাব চূড়ান্তকরণের পর সাময়িক হারে প্রদত্ত মুনাফা থেকে চূড়ান্ত মুনাফা কম বা বেশি হলে তা চালু হিসিবসমূহে সমন্বয়ের সুযোগ রয়েছে। কিন্তু কেউ
হিসাব বন্ধ করে চলে গেলে বেশি মুনাফার ক্ষেত্রে তার পাওনা টাকা তাকে প্রদান করা কিংবা কম মুনাফার ক্ষেত্রে তার কাছ থেকে ব্যাংকের পাওনা আদায় করা কঠিন। এমতাবস্হায় মুদারাবা গ্রাহকদের বন্ধ হিসাবসমূহে প্রদেয় মুনাফা বন্টনে
যেন সমস্যা না হয় সেজন্য গ্রাহক যখনই কোনো মুদারাবা হিসাব বন্ধ করতে আসবেন তখনই তার সাথে অথবা তার পরিচিত অন্য কারো সাথে ভবিষ্যতে যোগাযোগের ঠিকানা,  মোবাইল নম্বর, ই -মেইল অ্যাড্রেস ইত্যাদি লিখে রাখতে হবে এবং
ব্যাংকের eIBS এ পোস্টিং দিতে হবে।
(সূত্র: ২৫ জুন ২০১৪ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৭৮তম অধিবেশনের
কার্যবিবরণী )।

No comments:

Post a Comment