বিষয় -৬২ : মুশারাকা পদ্ধতিতে ব্যবসা পরিচালনার জন্য কারবারে অংশগ্রহণকালে অংশীদারগণকে তাদের মাঝে সম্পাদিত চুক্তি অনুযায়ী মূলধন জোগান দিতে হয়। সাধারণত উক্ত মূলধন নগদ আকারে হয়ে থাকে। কিন্তু যদি কোনো অংশীদার নগদ অর্থের পরিবর্তে কোনো ব্যবসায়িক পণ্যসামগ্রী, স্হাবর সম্পত্তি কিংবা অন্য কোনো অস্হাবর মেশিনারিজের মাধ্যমে মুশারাকা কারবারে অংশগ্রহণ করতে চায় সে ক্ষেত্রে শরী'আহর বিধান কি ?
সিদ্ধান্ত : সাধারণত কোনো মুশারাকা কারবারের অংশীদারগণ চুক্তি অনুযায়ী নগদ অর্থে মূলধনের
জোগান দিয়ে থাকেন। তবে কেউ যদি নগদ অর্থের পরিবর্তে ব্যবসায়িক পণ্য, স্হাবর সম্পত্তি,সেশিনারিজ -ইকুইপমেন্ট ইত্যাদির মাধ্যমে অংশগ্রহণ করে তাতেও কতিপয় শর্তসাপেক্ষে শরী'আহর কোনো আপত্তি নেই। শর্তগুলো নিম্নোরূপ :
ক. পণ্যের মাধ্যমে প্রদত্ত ইকুইটির যথোপযুক্ত মূল্যায়ন করে নিতে হবে।
খ. উক্ত পণ্য সব ধরনের দায়মুক্ত হতে হবে।
গ. সংশ্লিষ্ট পণ্য আলোচ্য মুশারাকা কারবারে সরাসরি ব্যবহ্নত হতে হবে।
ঘ. পূর্ববর্তী অনাদায়ী /খেলাপি গ্রাহকের দেনা বর্তমান মুশারাকার ইকুইটি হতে পারবে না।
ঙ. সিকিউরিটি/মর্টগেজ করা সম্পত্তি ইকুইটি হিসেবে বিবেচনা করা যাবে না।
(সূত্র: ৪ নভেম্বর ১৯৯১ সালে অনুষ্ঠিত শরী'আহ
কাউন্সলের ৩২শ অধিবেশনের কার্যবিবরণী )।
No comments:
Post a Comment