বিষয় -৭৪ : ব্যাংকের বিভিন্ন মুদারাবা জমা হিসাবে মুনাফা বন্টনের ওয়েটেজ পরিবর্তন করা শরী'আহসম্মত কি না ?
সিদ্ধান্ত : নিম্নোক্ত শর্ত পরিপালনসাপেক্ষে ব্যাংক যেকোনো প্রোডাক্টের ওয়েটেজ পরিবর্তন করতে পারবে :
ক. কোনো প্রোডাক্টের ওয়েটেজ পরিবর্তন করতে হলে শাখার নোটিশ বোর্ড বা ডিসপ্লের মাধ্যমে গ্রাহকদের অবহিত করার ব্যবস্হা করতে হবে।
খ. সাহিব আল -সিল -এর ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে হবে।
গ. সাহিব আল -মাল যেন মুদারাবা চুক্তি মোতাবেক তার প্রাপ্য লভ্যাংশ পায় তা নিশ্চিত করতে হবে।
মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট হিসাব
বিষয় -৭৫ : নগদ অর্থ ওয়াকফ করা ও ইসলামী ব্যাংকের 'মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট' হিসাব পরিচালনার শর'ঈ নীতিমালা কী ?
সিদ্ধান্ত : সব স্হাবর, অস্হাবর সম্পত্তি ও নগদ অর্থ ওয়াকফ করা যেতে পারে। তবে প্রস্তাবিত ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে নিম্নোরূপ নীতিমালা অনুসরণ করতে হবে :
ক. মুদারাবা 'ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট' খোলাসংক্রান্ত নীতিমালা অনুযায়ী ক্যাশ ওয়াকফ' তহবিল যেহেতু মুদারাবা নীতির ভিত্তিতে গ্রহণ করা হয় সেহেতু লাভ -লোকসানের হিসাবও এ নীতির ভিত্তিতেই পরিচালিত হবে। এ ক্ষেত্রে ওয়াকফ তহবিল বা মূলধন অক্ষত (intact) না -ও থাকতে পারে। কারণ লোকসান হলে তা মূলধন থেকেই কর্তন করা হবে। সুতরাং এ ক্ষেত্রে মূলধন অক্ষত থাকা শরী'আহসম্মত নয়।
খ. প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী ওয়াকফ -এর পক্ষ থেকে ব্যাংক ওয়াকফ ব্যবস্হাপনার দায়িত্ব পালন করবে। কিন্তু ওয়াকিফ কর্তৃক ব্যাংকের অব্যবস্হাপনার অভিযোগ উত্থাপিত হলে কিংবা অন্য যেকোনো যৌক্তিক কারণে ওয়াকফ তহবিল অন্যত্র স্হানান্তর করতে হলে ওয়াকিফ অথবা তার উত্তারাধিকারের জন্য সে সুযোগ থাকবে। তবে ওয়াকিফ কর্তৃক ব্যাংকের অব্যবস্হাপনার দাবি যৌক্তিক কি না তা নির্ধারণের জন্য শরী'আহ কাউন্সলে প্রেরণ করা যেতে পারে।
গ. ওয়াকফ ব্যবস্হাপনার ক্ষেত্রে একটি স্বাধীন
কমিটি ( independent committee) গঠন করা যেতে পারে, যে কমিটি ব্যাংকের ওয়াকফ ক্যাশ ব্যবস্হাপনার দায়িত্ব পালন করবে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস কর্তৃক নিযুক্ত ইসলামী শরী'আহ এবং দেশের প্রচলিত আইনে পারদর্শী সর্বজন শ্রদ্ধেয় কোনো ব্যক্তি হবেন এ কমিটির চেয়ারম্যান। এ ছাড়া ইসলামী শরী'আহ
ও দেশের প্রচলিত আইনে পারদর্শী আরো দুজন,
ওয়াকিফদের মধ্য থেকে মনোনীত একজন ও ব্যাংকের শরী'আহ কাউন্সলের প্রতিনিধি হিসেবে একজনসহ কমপক্ষে চারজন সদস্য এ কমিটির অন্তর্ভূক্ত হবেন।
# কমিটির দায়িত্ব
@ ওয়াকফ হিসাব খোলা, পরিচালনা,
হিসাব থেকে প্রাপ্ত আয়, ব্যয়, হিসাব বন্ধ,স্হানান্তর ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান।
@ ওয়াকিফের সুস্পষ্ট নির্দেশনার অনুপস্হিতিতে ওয়াকফ হিসাবের যেকোনো
সমস্যা বা প্রশ্নের সমাধান প্রদান।
@ ওয়াকিফ ও ব্যাংকের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে সে বিষয়ে সিদ্ধান্ত প্রদান। :
@ ওয়াকফ ক্যাশ হিসাবের বিষয়ে এ
কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ঘ . সাধারণভাবে ক্যাশ ওয়াকফের মূল জমা একটি শাশ্বত ও চিরন্তন দানরূপে গ্রহণ করা হবে। তবে ঐ হিসাব থেকে প্রাপ্ত আয় বা লাভ ব্যবহার বা ব্যয়ের ক্ষেত্র পরিবর্তন/স্হানান্তর ইত্যাদি বিষয়ে কোনো বিতর্ক দেখা দিলে উল্লিখিত কমিটি ঐ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
ঙ. যুক্তিসঙ্গত কারণ থাকলে ব্যাংক যেকোনো ওয়াকফ ক্যাশ হিসাব খুলতে অসম্মতি জ্ঞাপন করতে পারে। এরূপ শর্ত আইনের দৃষ্টিতে বৈধ,কারণ, কাউকে কোনো চুক্তিতে তার অসম্মতিতে আবদ্ধ হতে বাধ্য করা যায় না। তবে
আগেই খোলা হিসাব কোনো কারণে বন্ধ করা জরুরি হলে সংশ্লিষ্ট হিসাব বন্ধ করার পর ওয়াকফ তহবিলের ব্যবহার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা হিসাব খোলার আবেদনপত্রে থাকতে হবে। এর পরও কোনো প্রশ্ন দেখা দিলে উক্ত বিষয়ে প্রস্তাবিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।।
চ. যে উদ্দেশ্যে ওয়াকফ করা হবে তা সম্পন্ন বা
বাস্তবায়নের পর ওয়াকফের অর্থ কোথায় ব্যয় হবে সে সম্বন্ধে 'ওয়াকফ হিসাব' খোলার সময় বিশেষ নির্দেশনা হিসাব খোলার পত্রে উল্লেখ থাকবে। এতদসংক্রান্ত কোনো নির্দেশনা হিসাব
খোলার আবেদনপত্রে উল্লেখ না থাকলে বা বিতর্ক দেখা দিলে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। (সূত্র: ১৫ ডিসেম্বর ২০০৩ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১১৫তম অধিবেশনের কার্যবিবরণী)
বিষয় -৭৬ : ইসলামী ব্যাংকের মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট (MWCDA) বন্ধ বা স্হানান্তর করা শরী'আহসম্মত কি না ?
সিদ্ধান্ত : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবর্তিত মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট ( MWCDA) বন্ধ অথবা স্হানান্তরের
ক্ষেত্রে ইসলামী শরী'আহর দৃষ্টিতে কোনো বাধা নেই। খুলাফায়ে রাশেদার যুগে ওয়াকফ সম্পদ
স্হানান্তরের নজির রয়েছে। এ প্রসঙ্গে ইমাম তাকিউদ্দিন আহমাদ ইবনে তাইমিয়া তার
'মাজমু আতুল ফাতাওয়া' গ্রন্হের কিতাবুল ওয়াকফ -এ উল্লেখ করেছেন :
হযরত উমর রা. ইবনে মাসউদ রা. -কে কুফার জামে মসজিদকে খেজুর ব্যবসায়ীদের বাজারের স্হানে এবং বাজারকে উক্ত জামে মসজিদের স্হানে স্হানান্তরের জন্য নির্দেশ দেন এবং ইবনে মাসউদ রা. তা কার্যকর করেন।
(মাজমু'আতুল ফাতাওয়া, তাকিউদ্দিন আহমাদ ইবনে তাইমিয়া, কিতাবুল ওয়াকফ, খ. ৩১,পৃ. ১২৭)
এ ছাড়া ব্যাংকের ক্যাশ ওয়াকফ অ্যাকাউন্ট মুদারাবা নীতিমালার ভিত্তিতে পরিচালিত হওয়ায় তা মু'আমালাহর অন্তর্ভূক্ত। আর মু'আমালাহ বিষয়ে ইসলামী শরী'আহর মূলনীতি হচ্ছে, 'লেনদেনটি অবৈধ হওয়ার পক্ষে কোনো শর'ঈ
দলিল বা নস না পাওয়া গেলে তা বৈধ'। সুতরাং ক্যাশ ওয়াকফ অ্যাকাউন্ট বন্ধ এবং স্হানান্তর করা যাবে না - মর্মে যেহেতু বিশুদ্ধ ও দ্ব্যর্থহীন কোনো দলিল নেই তাই ক্যাশ ওয়াকফ অ্যাকাউন্ট বন্ধ এবং স্হানান্তর বৈধ। এ ব্যাপারে ব্যাংকের
মুদারাবা মোহর অ্যাকাউন্ট বন্ধ করে তার টাকা নিয়ে তার স্ত্রীর মোহর আদায় করল কি না কিংবা
হজ্বের টাকা নিয়ে হজ্ব করল কি না তা দেখা যেমন ব্যাংকের দায়িত্ব নয়, তেমনি ওয়াকফ (সাহিব আল -মাল) লাভজনক মনে করে তার ওয়াকফ অ্যাকাউন্ট বন্ধ বা স্হানান্তর করে অন্য
কোথাও নিয়ে যেতে চাইলে ওয়াকফ সম্পদের
পরবর্তী পরিণতি চিন্তা করে উক্ত ফান্ড আটকে রাখা মুদারিব হিসেবে ব্যাংকের জন্য বৈধ হবে না।
(সূত্র: ১৩ জুন ২০১৩ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৭২তম অধিবেশনের কার্যবিবরণী )।
No comments:
Post a Comment