Sunday, 8 September 2019

'ইজারা মাওছুফা ফিয -যিম্মাহ ' বা 'ফরওয়ার্ড ইজারা 'র বৈশিষ্ট্য

ক . সুনির্দিষ্ট সেবা অর্থাৎ, যেসব ক্ষেত্রে কোন ধরনের সেবা প্রদান করা হবে তা নির্ধারিত থাকে -
এরূপ সেবা গ্রহণের ক্ষেত্রে এ পদ্ধতি অনুশীলন করা হয়।
 খ . 'ইজারা মাওছুফা ফিয -যিম্মাহ ' বাই সালাম
থেকে আলাদা। কেননা, বাই সালামের ক্ষেত্রে যেভাবে পণ্যের মূল্য অগ্রিম প্রদান করতে হয়, 'ইজারা মাওছুফা ফিয -যিম্মাহ 'তে সেভাবে অগ্রিম ভাড়া বা সেবামূল্য (উজরা) প্রদান করা জরুরি নয়। কারণ,ইজারাগ্রাহীতা সেবাটি গ্রহণ না
করা পর্যন্ত ইজারাদাতা ফি পাওয়ার হকদার হন না।
গ . অনুষ্ঠান ব্যবস্হাপনা, বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, ভ্রমণের টিকেট, হজ্ব ও উমরাহ,  অনুষ্ঠান ব্যবস্হাপনা ইত্যাদি সেবা গ্রহণ করার ক্ষেত্রে এ পদ্ধতি অনুশীলন করা যায়।
ঘ . ইজারা মাওছুফা ফিয -যিম্মাহর ক্ষেত্রে চুক্তিপত্রে সালাম বা সালাফ পরিভাষা পরিহার করে 'ইজারা' বা সেবা প্রদান ও গ্রহণ পরিভাষা ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment