Sunday, 15 September 2019

মুশারাকা মুতানাকিসা বা ক্রমহ্রাসমান মুশারাকা

বিষয় -৬৪: মুশারাকা মুতানাকিসা বা ক্রমহ্রাসমান মুশারাকা পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে সাধারণ মুশারাকার অতিরিক্ত আর কী শর্ত পালন করতে হবে?
সিদ্ধান্ত : মুশারাকা মুতানাকিসা বিনিয়োগ পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে মুশারাকার সাধারণ নিয়মাবলির পাশাপাশি নিম্নোক্ত শর্তাবলিও পরিপালন করতে হবে  :
ক. প্রকল্প শুরুর সময়ে মুশারাকার কোনো একপক্ষ অপর পক্ষের শুরুর সময়ে মুশারাকার কোনো একপক্ষ অপর পক্ষের অংশ অনুুুুরূপ মূল্যে ক্রয় করার অঙ্গীকার করবে না। কারণ, এতে এক অংশীদার কর্তৃক অপর অংশীদারের অংশের জামানত হয়ে যায়।
এ ক্ষেত্রে ক্রয় -বিক্রয়ের দিনে বাজারমূল্যে কিংবা ক্রয় -বিক্রয়ককালে পারস্পরিক সম্মতিক্রমে বিক্রিতব্য
অংশের মূল্য নির্ধারিত হওয়া উচিত।
খ. মুশারাকার পক্ষসমূহের মধ্যে মুনাফার হার পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি অনুযায়ী নির্ধারণ করবে। লাভের কোনো নির্দিষ্ট অম্ক নির্ধারণ করা যাবে না,  তবে মূলধনের (শেয়ারের) হারে আনুপাতিক লাভ বন্টনের শর্ত করা বৈধ ।
গ. চুক্তিপত্রে মুশারাকার অন্যান্য দায়িত্ব -কর্তব্য
সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
(১৮ মার্চ ২০১০ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৫৭তম অধিবেশনের কার্যবিবরণী।)

No comments:

Post a Comment