Sunday, 15 September 2019

মুশারাকা মুশারাকা প্রকল্পে লোকসান হলে প্রাক্কলিত মুনাফা/ক্ষতিপূরণ আরোপ

বিষয় -৬০: মুশারাকা প্রকল্পে লোকসান হলে প্রদত্ত বিনিয়োগের ওপর প্রাক্কলিত মুনাফা আদায় এবং
ক্ষতিপূরণ আরোপ করা বৈধ হবে কি ?
সিদ্ধান্ত : মুশারাকা চুক্তি অনুযায়ী উভয়পক্ষকে মুদূলধন অনুপাতে লোকসান বহন করতে হবে। সুতরাং মুশারাকা পদ্ধতির প্রকল্পে লোকসান হলে এ বিনিয়োগের ওপর প্রাক্কালিত মুনাফা আদায় ও ক্ষতিপূরণ আরোপ করা বৈধ হবে না।
(সূত্র: ৩০ ডিসেম্বর ২০০১ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১০১তম অধিবেশনের কার্যবিবরণী)
মুশারাকা চুক্তি সম্পাদনের পর মূলধনের অংশ হ্রাস -বৃদ্ধি
বিষয় - ৬১ : মুশারাকা বিনিয়োগে অংশীদারগণের মূলধন ও মুনাফা বন্টনের অনুপাত নির্ধারণপূর্বক চুক্তিপত্র সম্পাদনের পর সব অংশীদারের সম্মতিক্রমে চলমান কারবারে মূলধনের পরিমাণ হ্রাস -বৃদ্ধি করা শশরী'আহসম্মত কি?
সিদ্ধান্ত  : মুশারাকা বিনিয়োগ পদ্ধতিতে অংশীদারগণের মূলধনের অনুপাত ও মুনাফা বন্টনের অনুপাত নির্ধারণ শেষে চুক্তিবদ্ধ হয়ে কারবার শুরু করার পর অংশীদারগণের সম্মতিক্রমে যদি কোনো অংশীদারের মূলধনের পরিমান বৃদ্ধি করতে হয় তাহলে চুক্তিপত্রেও এ মর্মে একটা শর্ত যোগ করে নিতে হবে যে,  'প্রয়োজনবোধে কোনো অংশীদারের মূলধন বৃদ্ধি করা হলে তার মুনাফার হারও বৃদ্ধি করা যেতে পারে,  এরূপ করা হলে শরী'আহর দৃষ্টিতে কোনো আপত্তি নেই।
(সূত্র: ৪ নভেম্বর ১৯৯১সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ৩২শ অধিবেশনের কার্যবিবরণী )।

No comments:

Post a Comment