Sunday, 8 September 2019

'ইজারা মাওছুফা ফিয -যিম্মাহ ' বা 'ফরওয়ার্ড ইজারা 'র অনুশীলন

যেসব গ্রাহক চিকিৎসা , শিক্ষা,ভ্রমণের টিকেট, হজ্ব ও উমরাহ, অনুষ্ঠান ব্যবস্হাপনা ইত্যাদি বিভিন্ন সেবা গ্রহণ করতে আগ্রহী কিন্তু তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় অর্থের সংকুলান করা তাদের পক্ষে সম্ভব হয় না , তাদের ক্ষেত্রে ইসলামী ব্যাংক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা সমঝোতা স্মারক (MoU)  সম্পাদনের মাধ্যমে গ্রাহককে যুক্তিসঙ্গত সেবামূল্য (উজরা)  এর বিনিময়ে সেবা প্রদানের ব্যবস্হা করততে পারে। এ ক্ষেত্রে ব্যাংক প্রথম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে নির্দিষ্ট সেবামূল্য (উজরা) এর বিনিময়ে সেবা গ্রহণের চুক্তি করবে এবং এরপর ব্যাংক উক্ত সেবাটি বিনিয়োগ গ্রাহকের কাছে বাকিতে / কিস্তিতে পরিশোধের শর্তে অপেক্ষাকৃত বেশি মূল্য / পারিশ্রমিক (উজরা) এর বিনিময় প্রদান করবে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ব্যাংকের পরিশোধিত সেবামূল্য (উজরা) ও গ্রাহক থেকে কিস্তিতে গৃহীত সেবামূল্য (উজারা) এর মধ্যকার ব্যবধানটুকু হবে ইসলামী ব্যাংকের আয়।
ইসলামী ব্যাংক প্রথমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করবে। পরবর্তীকালে যখনই কোনো গ্রাহক সেবা নিতে আসবেন তখন উক্ত সমঝোতা স্মারকের আলোকে ব্যাংক গ্রাহকের সাথে চুক্তি করবে এবং তার কাঙ্খিত সেবা প্রদানে চুক্তিবদ্ধ হয়ে প্রচলিত রীতি অনুযায়ী ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবামূল্য (উজরা) পরিশোধ করবে। গ্রাহক ব্যাংকের নির্ধারিত সেবামূল্য ( উজরা) বাকিতে/কিস্তিতে পরিশোধ করবেন ।।

No comments:

Post a Comment