Friday, 27 September 2019

কমিশন শেয়ারিং মুদারাবা

বিষয় -৮৮ : মোবাইল ব্যাংকিং সেবার (এমক্যাশ,বিকাশ ইত্যাদি) ক্ষেত্রে কর্পোরেট এজেন্টদেরকে বিনিয়োগ প্রদানের জন্য শরী'আহসম্মত কোন বিনিয়োগ পদ্ধতি রয়েছে কি?
সিদ্ধান্ত : মোবাইল ব্যাংকিংয়ের কমিশন নির্ধারিত ও সুস্পষ্ট এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ তাই উক্ত সেবার (এমক্যাশ, বিকাশ ইত্যাদি) ক্ষেত্রে কর্পোরেট এজেন্টদেরকে ব্যাংক 'কমিশন শেয়ারিং মুদারাবা ' ( Commission Sharing Mudarabah) পদ্ধতিতে বিনিয়োগ প্রদান করতে
পারে। এ পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে প্রতি ৩ মাস অন্তর কমিশন হিসাব করে ব্যাংক ও গ্রাহকের সম্মতির ভিত্তিতে/পূর্ব নির্ধারিত অনুপাত অনুযায়ী উভয়ের মধ্যে তা ভাগ করে নেয়া যেতে পারে। এখানে ব্যাংক ও বিনিয়োগ গ্রাহকের মধ্যে ২৫ঃ ৭৫ অনুপাতে অথবা উভয়ের সম্মতিক্রমে অন্য যে
কোনো হারে কমিশন বন্টনের অনুপাত নির্ধারণ করা যেতে পারে। আর মুদারাবা নীতিমালা অনুযায়ী প্রকৃত ক্ষতি সাহিবুল মাল (ব্যাংক) কে বহন করতে হবে। এ ক্ষেত্রে মুদারাবা ডিপোজিটে মুনাফা বন্টনের জন্য ব্যাংক কর্তৃক অনুশীলিত নীতিমালা অনুসরণ করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করা হয়।
 # কমিশন শেয়ারিং মুদারাবার নীতিমালা ও শর্তাবলি
ক. বিনিয়োগের অর্থ কেবল মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যালেন্স লোড করার জন ব্যবহৃত হবে।
খ . ব্যবসায় থেকে প্রাপ্ত মোট কমিশনকে মুদারাবা  কারবারের বন্টনযোগ্য মুনাফা হিসেবে গণ্য করা হবে।
গ . কারবার পরিচালনা ব্যয় যেমন - দোকান/শো -রুম ভাড়া, যাতায়াত খরচ ইত্যাদি বিনিয়োগ গ্রাহক নির্বাহ করবেন।
ঘ . দিন শেষে বিনিয়োগের সমপরিমাণ অর্থ হয় ব্যালেন্স আকারে থাকবে কিংবা গ্রাহকের ব্যাংক
হিসাবে সংরক্ষিত হবে। কোনোভাবে এ অর্থ অন্য বিনিয়োগে সরানো (divert করা)  যাবে না।
ঙ . প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো ঝুঁকি থেকে
পুঁজি সংরক্ষণের জন্য ঝুঁকি তহবিল অথবা বিকল্প তহবিলের ব্যবস্হা করা যেতে পারে।
চ . নগদ অর্থ সংরক্ষণ ও স্হানান্তরের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায়
এ সংক্রান্ত ঝুঁকি গ্রাহককেই বহন করতে হবে।
ছ . দৈনিক অর্জিত মোট আয় (Gross Income)  মুদারাবা কারবারের আয় হিসেবে গণ্য হবে এবং
কারবারে তহবিল ব্যবহারের ক্ষেত্রে সুদারাবা তহবিল প্রাধান্য পাবে। অর্থাৎ মুদারাবা তহবিল অলস রেখে গ্রাহক (মুদারিব) তার নিজের অর্থ
ব্যবহার করতে পারবেন না। দৈনিক মোট লেনদেন যদি ব্যাংকের মুদারাবা তহবিলের চেয়ে কম হয় তাহলে যতটুকু তহবিল ব্যবহৃত হয়েছে তার পুরোটাই মুদারাবা তহবিল ব্যবহৃত হয়েছে বলে গণ্য হবে ।
জ . ব্যাংক ও বিনিয়োগ গ্রাহকের মধ্যে সুনাফা বন্টনের অনুপাত মুদারাবা চুক্তিতে উল্লেখ থাকতে হবে।
ঝ . মুদারাবা কারবারের অন্যান্য শর্তাবলিও এক্ষেত্রে প্রযোজ্য হবে।
ট . কোনো বিনিয়োগ গ্রাহক একাধিক কোম্পানির
এজেন্ট হলে সকল কোম্পানিকে বিনিয়োগের
আওতায় আনতে হবে।
ঠ . বিনিয়োগ গ্রাহকগণ তাদের চ্যানেল ব্যবহার করে যেন দেশীয় আইন বিরোধী (মানি লন্ডারিং,সন্ত্রাসীকাজে অর্থায়ন)  ও শরী'আহর
দৃষ্টিতে অবৈধ কোনো লেনদেন না করে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ জাতীয় কোনো
ঘটনা ঘটলে তার দায় -দায়িত্ব ব্যাংক কোনোভাবেই বহন করবে না।
ড . ব্যাংক তার বিনিয়োগকে নিরাপদ করার জন্য
প্রয়োজনীয় সিকিউরিটি/মর্টগেজ নিতে পারবে।
(সূত্র: ২৪ মার্চ ২০১৬ সালে শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৯৭তম অধিবেশনের
কার্যবিবরণী )।

No comments:

Post a Comment