Tuesday, 3 September 2019

এইচপিএসএম -এ সম্পদ ক্রয়ের আবশ্যকতা

বিষয় -৫২ : এইচপিএসএম বিনিয়োগ পদ্ধতিতে প্রচলিত নিয়মানুসারে গ্রাহকের যে ইকুইটি নেয়া হয় তা দিয়ে সম্পদ ক্রয় না করে ব্যাংকের সানড্রি হিসাবে জমা রাখা শরী'আহসম্মত হবে কি না এবং চার্জ ডকুমেন্টে গ্রাহকের আনুপাতিক মালিকিনার স্বীকৃতি
সিদ্ধান্ত  : এইচপিএসএম বা ইজারা বিল বাই' তাহতা শিরকাতিল মিলক পদ্ধতিতে গ্রাহকের অংশের টাকা বা ইকুইটি সংশ্লিষ্ট শিরকাতুল মিলক বিনিয়োগ হিসাব বা গ্রাহকের চলতি হিসাবে জমা হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের ইকুইটি ব্যাংকের  অংশের সাথে যুক্ত করে তা দিয়ে প্রত্যাশিত সম্পদ ক্রয় তরতে হবে। এরূপে ক্রীত
সম্পদের ওপর আনুপাতিক হারে উভয়ের যৌথ মালিকানা প্রতিষ্ঠিত হবে। সম্পাদিত চুক্তিপত্র ও অন্যান্য কাগজপত্রের সর্বত্রই উভয়পক্ষের আনুপাতিক মালিকানার স্বীকৃতি থাকতে হবে। চুক্তি মোতাবেক গ্রাহক ব্যাংকের অংশ পর্যায়ক্রমে কিনে নিতে থাকবে।
(সূত্র: ১৮ মার্চ ১৯৯৩ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ৩৬শ অধিবেশনের কার্যবিবরণী )।

No comments:

Post a Comment