হযরত উমর (রা:) এর খেলাফতের শেষ বছর। হজ্জের সফরে হযরত ওমর (রা:) ও আলী (রা:) ওয়ায়েস ক্বরনীর খোঁজে আরাফাতের দিকে রওয়ানা করলেন। তারা দেখলেন, এক লোক গাছের দিকে মুখ করে নামায আদায় করছে। তার আশেপাশে উট ঘোরাফেরা করছে। তারা উভয়েই দ্রুতই বাহন কষে আগালেন। এসে সালাম দিলেন। ওয়ায়েস ক্বরনী নামায সংক্ষেপ করলেন এবং সালামের জবাব দিলেন। তারা বললেন, আপনার পরিচয়?
তিনি বললেন, আমি উটের রাখাল ও খাদেম, তিনি বললেন, আপনারা কারা, কোত্থেকে? তাঁরা
বললেন, নবীজী (সা:) আমাদেরকে ওয়ায়েস ক্বরনী নামে এক লোকের কিছু গুণাগুণ বর্ণনা করেছিলেন - আমরা আপনার মাঝে দেখতে পাচ্ছি। আমাদের যদ্দুর বিশ্বাস নবীজীর বাতানো তরীকা মতে আপনিই সেই লোক। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। পরে ওয়ায়েস ক্বরনী বললেন, আপনাদের পরিচয় দেননি এখনো। এ সময় হযরত আলী (রা:) বললেন --
"ইনি আমীরুল মুমিনীন উমর (রা:) , আর আমি আলী ইবনে আবু তালেব। ওয়ায়েস ক্বরনী দ্রুত উঠে দাঁড়িয়ে বললেন, সালাম আমীরুল মুমিনীন। সালাম আপনার প্রতিও হে আলী! আপনাদের দু'জনের মাধ্যমে আল্লাহপাক উম্মতের অনেক কল্যাণ পৌঁছান।
দেখা গেল, অভিনব এক সফরে তাঁরা দু'জনা এক ছিলেন। এখানে খলীফা উমর (রা:) অন্য কাউকেও নিয়ে যেতে পারতেন। নেননি। সম্পর্ক গভীর বলেই তো তাঁকে সাথে নেয়া।
No comments:
Post a Comment