আল্লামা ইবনুল কায়্যিম জওযী (রহ:) 'সীরাতে উমর ইবনুল খাত্তাব' (রা:) শীর্ষক পুম্তকে হযরত উমর (রা:) এর খোদাভীতির একটি ঘটনা বর্ণনা করেন, যাতে হযরত আলী (রা:) এর মূত্রে বর্ণিত
ঘটনাটি নিম্নরুপ --
"আমীরুল মুমিনীন আলী (রা:) বর্ণনা করেন, হযরত উমর (রা:) এর খেলাফতকালে তাঁকে একবার আমী ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যেতে দেখে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন আমীরুল মুমিনীন! জবাবে হযরত উমর (রা:) বললেন, বায়তুল মালের সদাকার একটি উট হারিয়ে গেছে, সেটির সন্ধানে যাচ্ছি। হযরত আলী
(রা:) উত্তর শুনে বললেন, আপনি পরবর্তী খোলাফা ও স্হলাবর্তীদের অপদস্হতা ও কষ্টে ফেলে যাচ্ছেন। হযরত উমর (রা:) বললেন, না আবুল হাসান, তুমি ভর্ৎসনা করনা। ব্যাপারটি তিরস্কৃত হবার মত নয়। কসম সেই সত্ত্বার যিনি মুহাম্মাদ (সা:) কে নবী করে প্রেরণ করেছেন -যদি একটি বকরী -শাবকও ফুরাতের তীরে গিয়ে হারিয়ে যায় তাহলে এর জন্য শীয়ামত দিবসে উমরকে জবাবদিহি হতে হবে।
প্রাসঙ্গিক আলোচনা
হযরত আলী (রা:) পবিত্র মুখের বর্ণনা দ্বারা অনুধাবন করা গেল বায়তুল মালের সদকার পশুগুলোর খোজ -খবরও মাঝেমধ্যে হযরত উমর (রা:) রাখতেন এবং এতে তিনি বিন্দুমাত্র অলসতা
করতেন না।
দ্বিতীয়ত: হযরত উমর (রা:) অশ্রুতপূর্ব দীনদারীর আলোচনা বেশ গৌরব করেই জাতির সামনে পেশ করছেন হযরত আলী (রা:)।
তৃতীয়ত: শীয়ামতের হিসাব -নিকাশ নিয়ে হযরত উমর (রা:) এর খোদাভীতি ও এর দ্বারা আচঁ করা গেল।
চতুর্থত: রেওয়াতটি আমাদের বলে দিচ্ছে, হযরত উমর ও নবী পরিবারের সদস্য হযরত আলী (রা:)
এর মধ্যে চমৎকার বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল।
No comments:
Post a Comment