হযরত উমর (রা:) এর পুত্র ইবনে উমর (রা:) এর কাছে এসে জনৈক ব্যক্তি হযরত আলী (রা:) এর বিরুদ্ধে কুৎসা ও নিন্দামন্দ গাইতে লাগলে হযরত ইবনে উমর (রা:) নিম্নোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন -
" ইবনে উমর (রা:) এর কাছে এসে নাফে ইবনে আযরাক বলতে লাগল, আমি হযরত আলী (রা:) বিদ্বেষী। তাঁকে আমি ঘৃণা করি। কথাটি শুনে হযরত ইবনে উমর (রা:) বললেন, আল্লাহ তোমাকে ঘৃণা করুক। তোমার প্রতি বিদ্বেষী হোক, তুমি এমন এক ব্যক্তির প্রতি বিদ্বেষী যার ইসলামের গোড়ার দিকের করা একটি নেকী দুনিয়া ও তৎমধ্যস্হিত সবকিছুর চেয়েও সেরা।
"হযরত উমর (রা:) এর সামনে হযরত আলী (রা:)
এর নামোল্লেখ করা হলে তিনি বলেন, আলী (রা:) রাসূলুল্লাহ (সা:) এর জামাতা। হযরত জিবরীল (আ:) আল্লাহর পক্ষ থেকে নবীজীর কাছে ফরমান এনেছিলেন, তিনি যন হযরত আলী (রা:)
এর সাথে ফাতেমাকে বিয়ে দেন।
"ইমাম যাইনুল আবিদীন তাঁর পিতা হযরত হুসাইন (রা:) এর থেকে বর্ণনা করেন, হযরত ওমর (রা:)
বলেছেন, বনি হাশেম (নবী বংশ) এর সেবা করা সুন্নত আর তাদের সাক্ষাৎ করা উত্তম কাজ।
শায়খ সদূক তার আমালী কিতাবে ওমর (রা:) এর মুখে আলী বন্দনার কথা তুলে ধরেন এভাবে -
"হুযুর (সা:) হযরত আলী (রা:) হাত ধরে বললেন, মুমিনদের বিষয়ে আমি কী অধিক হকদার নই? সাহাবায়ে কেরাম বললেন, কেন নয়? পরে তিনি বললেন, আমি যার বন্ধু তার বন্ধু আলী (রা:) ও। নবুওয়াতি এই ফরমান শুনে হযরত ওমর (রা:) বললেন, শাবাস। আপনি আমার ও সকল মুসলমানের প্রিয়পাত্র সাব্যস্ত হলেন।
এবার এমন কিছু কর্ণনা যা শীয়া -সুন্নী সকলের কিতাবে সমন্তরাল সন্নিবেশিত আছে। এর কিছু নমুনা --
"একবার হযরত ওমর (রা:) এর উপস্হিতিতে
এক লোক হযরত আলী সম্পর্কে খারাপ মন্তব্য করছিল। এ সময় ওমর (রা:) বললেন, তুমি এই
কবরের বাসিন্দাকে চেন? ইনি মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (সা:)। ইনি আব্দুল মোত্তালেবে নাতি।
হযরত আলী (রা:) ও তার নাতি। তাই আলী (রা:)
কে নিয়ে ভাল বিনে খারাপ কোনও মন্তব্য করো না। তুমি আলী (রা:) কে কষ্ট দিলে কেমন যেন
কবরবাসী মুহাম্মাদ (সা:) কেই কষ্ট দিলে ।
No comments:
Post a Comment