Tuesday, 18 June 2019

ওমর (রা:) এর স্ত্রীত্বে ফাতেমা (রা:) এর মেয়ে

আব্দুর রহমান ইবনে আব্দে রাব্বিহি বলেন, মদীনায় এক ব্যক্তিকে ইমাম বাকেরের মজলিসে বলতে শোনলাম,  আপনি আবূ বকর (রা:) ও ওমর (রা:) এর প্রতি কী ধারণা পোষণ করেন? ইমাম বললেন,  আল্লাহপাক আবূ বকর (রা:) ও ওমর  (রা:) দু'জনার প্রতিই রহমত নাযিল করেন।
আমি বললাম, লোকেরা বলে,  আপনি নাকি তাদের দু'জনার প্রতি বিরাগভাজন! তিনি বললেন,  আল্লাহ মাফ করুন,  রব্বে কাবার কসম, এটি যে বলেছে সে মিথ্যাই বলেছে। তুমি কী জাননা আলী মুরতাযা (রা:) ফাতেমার গর্বভজাত সন্তান উম্মে কুলসুমকে।
হযরত ওমর (রা:) এর সাথে বিয়ে দিয়েছেন? উম্মে কুলসুমের মা হযরত ফাতেমা (রা:) , নানী হযরত খাদীজা (রা:) , নানা সরওয়ারে আলম (সা:) , পিতা শেরে খোদা হযরত আলী (রা:)। তিনি সকল গুণের আধাঁর। যদি ওমর  (রা:) সৎ ও মহৎ পাত্র না হতেন তাহলে উম্মে কুলসুম (রা:) কে কিছুতেই তাঁর বিবাহে দেওয়া হত না।
অবশেষে আমরা সিদ্দীক বন্দনায় শীয়াদের বিশিষ্ট আলেম ইবনে বাবুয়ার উদ্ধৃত একটি হাদীস নকল করছি যা ইমাম জাফর সাদেক (রহ:) এর সূত্রে বর্ণিত। বর্ণনাটি এমন --
 "ইমাম হাসান (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:)
ইরশাদ করেন,  আবূ বকর (রা:) আমার কর্ণের সমতুল্য, ওমর (রা:) চোখের সমতুল্য আর ওসমান (রা:) হৃদয় সমতুল্য।
 উপরোক্ত হাদিসখানি সুন্নী নয় শীয়াদের বার ইমামের একজনের। সুতরাং এই সম্মান -স্বীকৃতির
পরও কী সিদ্দীকে আকবারের আর কোন মাহাত্ম্য বর্ণনার দরকার পড়ে ?

No comments:

Post a Comment