Wednesday, 19 June 2019

ফারূকে আযম (রা:) এর হাতে আলী (রা:) এর বায়াত

হযরত আবূ বকর সিদ্দীক (রা:) এর প্রতি যেভাবে হযরত আলী (রা:) দ্রুত বায়াত নেয়ার ঘটনা ইতোপূর্বে দলিলসহ বিবৃত হয়েছে,  এখানেও সেভাবে হযরত আলী (রা:) এর হযরত ফারূকে আযম (রা:) কে খলীফা  মেনে নেয়ার বায়াত প্রসংগত আলোচনা হবে ইনশাআল্লাহ।
সিদ্দীকে আকবারের ইন্তেকালপূর্ববর্তী  অবস্হা সিদ্দীকে আকবার (রা:) তাঁর অন্তিমলগ্নে যেখানে আত্মীয় বন্ধু -বান্ধব নানা অসিয়ত -নসিহত করেছেন সেখানে বিশেষ করে মুসলমানদের খেলাফত বিষয়ের প্রতিও বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসলাম ও মুসলমানদের কল্যাণ কামনায় তিনি তাঁর স্হলাভিষিক্ত হিসেবে হযরত ওমর ইবনুল খাত্তাব (রা:) কে নির্বাচিত করত: হযরত ওসমান (রা:) এর হাতে মুসলমানদের নামে একটি ফরমান লিখেন। তাকে লেখা ছিল,  যে লোককে আপনাদের আমীর নাযুক্ত করা হচ্ছে -তাঁকে আপনারা মেনে নিবেন কী?  এই ফরমান শুনে সকল মুসলমানেরা সমস্বরে হ্যাঁ সূচক জবাব দিয়েছিলেন। হযরত আলী (রা:) ওই সময় বলেছিলেন,  হযরত ওমর (রা:) কে খলীফা নিযুক্তির কথা হলে ভাল। নয়ত অন্য কাউকে খলীফা বানানো হলে আমি মেনে নেব না। সুতরাং ওই সময় সকলের সামনে হযরত ওমর (রা:) এর খলীফা নির্বাচনের বিষয়টি জানিয়ে দেওয়া হল। সকল মুসলমান স্বতঃস্ফুর্তচিক্তে হযরত ওমর (রা:) কে খলীফা মেনে নিলেন। তন্মধ্যে হযরত আলী (রা:) ও ছিলেন।
এই ঘটনাটি সকল ওলামাই উল্লেখ করেছেন। 'তারাকাতে ইবন সা'দ' --এ ঘটনাটি মোটামুটি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। অন্যান্য ঐতিহাসিকগণও ঘটনাটির অথেনটিক বর্ণনা দিয়েছেন। সুধী পাঠককুলকে আমরা এক্ষণে সেই উদ্ধৃতিগুলোর দিকেই নিয়ে যেতে চাই।
ঐতিহাসিক ইবন সা'দ তাঁর 'তাবাকাত' গ্রন্হে বলেন --
 "সংক্ষিপ্তসার এই যে, সিদ্দীকে আকবরের হুকুমে হযরত ওসমান (রা:) মোহরাঙ্কিত একটি পত্র সিদ্দীক (রা:) এর দৌলতখানা থেকে। প্রকাশ করেন। উমার ইবনুল খাত্তাব (রা:) এবং উসায়দ আল -কুরাযী তাঁর সাথে ছিলেন। হযরত ওসমান (রা:) সিদ্দীকে আকবর (রা:) এর পক্ষ থেকে জনগণকে একথা  বলেন যে, তোমরা এই প্রস্তাবিত ব্যক্তির বায়াত নিতে রাযী আছে কী? সকল লোকেরা বলেছিল, অতি অবশ্যই আমরা তাঁকে মেনে নেব এবং বায়াত হব। তন্মধ্যে কেউ কেউ (বলে হয় হযরত আলী (রা:) ও তন্মধ্যে অন্যতম) এ কথা বলেছিলেন,  সেই ব্যক্তিকে আমরা চিনি ও জানি,  তিনি হযরত উমার ইবনুল খাত্তাব (রা:)। সকলে হযরত উমার (রা:) কে মেনে নিলেন এবং তাঁর বায়াতে সন্তোষ প্রকাশ করলেন। ঠিক এই ধরনের বিবরণ পেশ করছেন নিম্নোক্ত ঐতিহাসিকবৃন্দও।
ঐতিহাসিকদের ভাষ্য এই যে, "হযরত আবূ বকর (রা:) এর ইন্তেকালের সময় ঘনিয়ে এলে তিনি ঘরের বেলকনি থেকে মানুষের উদ্দেশে কিছু বলার জন্য ঝুকলেন। বললেন, (খেলাফত প্রসংগে) আমি একটি পরিকল্পনা করেছি, তোমরা কী এর প্রতি অকুন্ঠ সন্তুষ্ট? লোকেরা উত্তর দানপূর্বক বলল,হে আল্লাহর রাসূলের খলীফা! আমরা এ কথার প্রতি অকুন্ঠ ও সন্তুষ্ট। হযরত আলী (রা:) এ সময় বললেন, ( খেলাফত প্রসংগে) আমি হযরত উমার ইবন খাত্তাব (রা:) ছাড়া আর কাউকে মেনে নিতে প্রস্তুত নই।

No comments:

Post a Comment