Wednesday, 23 October 2019

ইসলামী ব্যাংকে মহিলা কর্মকর্তা -কর্মচারী নিয়োগ

বিষয় -১২৫ : ইসলামী ব্যাংকে মহিলা কর্মকর্তা -কর্মচারী নিয়োগ বৈধ হবে কি না?
সিদ্ধান্ত : ইসলামী ব্যাংকে মহিলা কর্মকর্তা -কর্মচারী নিয়োগে শরী'আহর দৃষ্টিতে কোনো সমস্যা নেই। তাছাড়া মহিলা গ্রাহকগণ মহিলা কর্মকর্তাদের কাছ থেকে সেবা নিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন। সেহেতু একান্ত প্রয়োজনে বাস্তবজীবনে ইসলামের অনুসারী মহিলাদের কর্মসংস্হানের জন্য ইসলামী ব্যাংকের দ্বার উন্মুক্ত থাকা উচিত। 
প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা যেমন -মহিলা কর্মকর্তা ও মহিলা গ্রাহকদের জন্য শরী'আহসম্মতভাবে বসার জন্য ব্যবস্হা, বাথরুম/টয়লেট ইত্যাদি ব্যবস্হাকরণ সাপেক্ষে পর্দা তথা ইসলামী পরিবেশের ব্যবস্হা নিশ্চিত করে যেসব শাখায় মহিলা গ্রাহকের সংখ্যা বেশি এমন শাখাগুলোতে একাধিক মহিলা কর্মকর্তা পোস্টিং দিয়ে মহিলা  কাউন্টার বা মহিলা গ্রাহকদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা যেতে পারে। তবে পুরুষ সহকর্মী ও পুরুষ গ্রাহকদের মাঝে দু -একজন মহিলা কর্মকর্তা পোস্টিং দেয়া সমীচীন হবে না।
(সূত্র : ৮ এপ্রিল ২০০২ সালে অনুষ্ঠিত শরী'আহ
কাউন্সলের ১০৩তম অধিবেশনের কার্যবিবরণী ) 

No comments:

Post a Comment