Tuesday, 22 October 2019

বিবিধ

ইসলামী ব্যাংকের কাউন্টারে সুদভিত্তিক বন্ড ক্রয় -বিক্রয়
বিষয় -১২২ : ইসলামী ব্যাংকের কাউন্টারে সুদভিত্তিক ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস  ডলার ইনভেস্টমেন্ট বন্ড ক্রয় -বিক্রয় করা শরী'আহসম্মত কি  না ?
সিদ্ধান্ত : ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড যেহেতু সুদের সাথে সরাসরি জড়িত তাই বাধ্যবাধকতা না থাকলে ইসলামী ব্যাংকের কাউন্টারে বিক্রয় করা বৈধ হবে না। তবে বাধ্যবাধকতার (obligatory) ক্ষেত্রে বিক্রয়লব্ধ আয় সন্দেহজনক আয়ের মধ্যে গণ্য হবে।
(সূত্র: ১৯ ডিসেম্বর ২০০২ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১০৭তম অধিবেশনের কার্যবিবরণী )
বিষয় -১২৩ : ইসলামী ব্যাংকের কাউন্টারে প্রাইজ বন্ড ক্রয় -বিক্রয় করা শরী'আহসম্মত কি না?
সিদ্ধান্ত : ইসলামী ব্যাংক শরী'আহ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ব্যাংপারে অঙ্গীকারাবদ্ধ। জুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া ও সুদি লেনদেনে সহযোগিতা করা হবে -এ আশম্কা থাকার কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃত ইস্যুকৃত প্রাইজ বন্ড ইসলামী ব্যাংকের কাউন্টারে ক্রয় -বিক্রয় করা বৈধ হবে না।
কারণ, আল্লাহ তা'আলা বলেন, 
'আর সৎকর্ম ও তাক্বওয়ার ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করো । পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে পরস্পরে সহায়তা করো না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা'।
( আল মায়িদাহ : আয়াত -২)
'হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ,জুয়া,প্রতিমা ও ভাগ্যনির্ধারক শরসমূহ শয়তানের কাজ। অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো। যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও'।
(সূরা আল মায়িদাহ : আয়াত -৯০)
(সূত্র : ১৩ ফেব্রুয়ারী ২০১১ সালে অনুষ্ঠিত শরী'আহ সুপারভাইজরি কমিটির ১৬১তম অধিবেশনের কার্যবিবরণী )।

No comments:

Post a Comment