বিষয় -১২৬ : ইসলামী ব্যাংক মুদারাবা ও আল -ওয়াদি'আহ নীতিমালার আলোকে জনগণ থেকে ডিপোজিট সংগ্রহ করে থাকে। কোনো গ্রাহক কোনো নির্দিষ্ট হিসাবে দশ বছর লেনদেন না করলে তার প্রাপ্য অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে প্রেরণ করা যাবে কি না?
সিদ্ধান্ত : ব্যাংকের ১০ বছর বা তারও বেশি সময় ধরে অদাবিকৃত জমা হিসাবের অর্থ কেন্দ্রীয় ব্যাংকে প্রদান করা যাবে। তবে এরূপ বাধ্যবাধকতার বিষয়টি হিসাব খোলার আবেদনপত্র উল্লেখ করতে হবে।
(সূত্র : ২৪ জুন ২০০৮ সালে অনুষ্ঠিত শরী'আহ
কাউন্সলের ১৪৯তম অধিবেশনের কার্যবিবরণী )
সিকিউরিটি গার্ডদের জুমু'আর সালাত আদায়
বিষয় -১২৭ : ইসলামী শরী'আহতে জুমু'আর সালাতের গুরুত্ব অত্যধিক। কিন্তু কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডগণ একসঙ্গে জুমু'আর সালাতে গেলে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশম্কা থেকে যায়। অতএব এমন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডদের শুক্রবারের জুমু'আর সালাত আদায়ের বিধান কী ?
সিদ্ধাস্ত : কর্তব্যরত সিকিউরিটি গার্ডগণ পালাক্রমে শুক্রবার জুমু'আর সালাত আদায় করবেন। যারা জুমু'আর সালাতে অংশগ্রহণ করতে পারবেন না তারা যথারীতি জোহরের সালাত আদায় করবেন।
(সূত্র : ২৩ ফেব্রুয়ারী ২০০৫ সালে অনুষ্ঠিত শরী'আহ কাউন্সলের ১২৬তম অধিবেশনের কার্যবিবরণী )
No comments:
Post a Comment